ইরান-যুক্তরাষ্ট্র বিশ্বকাপে শেষ ১৬-তে মুখোমুখি হতে পারে
ইরান-যুক্তরাষ্ট্র শেষ ১৬-তে মুখোমুখি হতে পারে

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যেই এবারের বিশ্বকাপে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারি ও মার্চে ইরানি ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের পর দুই দেশের সম্পর্ক চরমে পৌঁছেছে। এমন প্রেক্ষাপটে বিশ্বকাপের নকআউট পর্বে তাদের লড়াই দেখার অপেক্ষায় রয়েছে ফুটবলপ্রেমীরা।

গ্রুপ পর্বের বর্তমান অবস্থা

গ্রুপ 'ডি'-তে থাকা যুক্তরাষ্ট্র ইতিমধ্যে নকআউট পর্বের টিকিট নিশ্চিত করেছে। দুই ম্যাচে দুটি জয় নিয়ে তারা গ্রুপের শীর্ষে রয়েছে এবং হেড-টু-হেডে এগিয়ে থাকায় শীর্ষস্থান ধরে রেখেছে। অন্যদিকে গ্রুপ 'জি'-তে ইরান দুই ম্যাচ শেষে ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে। তাদের শেষ ম্যাচ গ্রুপ শীর্ষে থাকা মিসরের বিপক্ষে।

মুখোমুখি হওয়ার সমীকরণ

প্রথমে মনে করা হচ্ছিল শেষ ৩২-এ তাদের দেখা হতে পারে, কিন্তু যুক্তরাষ্ট্র গ্রুপ 'ডি' থেকে প্রথম হয়ে ওঠায় সেই সম্ভাবনা শেষ। এখন শেষ ১৬-তে মুখোমুখি হতে হলে ইরানকে মিসরের বিপক্ষে ম্যাচ জিতে গ্রুপ 'জি'-এর শীর্ষে উঠতে হবে। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইতিমধ্যে শীর্ষে থেকে পরবর্তী পর্বে গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ইরান যদি প্রথম হয়ে শেষ ৩২-এ উঠতে পারে, তবে তারা মুখোমুখি হবে গ্রুপ এ, ই, এইচ, আই অথবা জে গ্রুপের তৃতীয় দলের সঙ্গে। যুক্তরাষ্ট্র শেষ ৩২-এ লড়বে বি, ই, এফ, আই, কিংবা জে গ্রুপের তৃতীয় দলের বিপক্ষে।

শেষ ১৬-তে সম্ভাব্য লড়াই

দুই দলই যদি নিজেদের শেষ ৩২-এর ম্যাচ জিততে পারে, তবেই শেষ ষোলোতে দেখা হবে তাদের। ৭ জুলাই সকাল ৬টায় সিয়াটলে অনুষ্ঠিত হবে এই ম্যাচ। ভূরাজনীতিতে দা-কুমড়া সম্পর্ক থাকা ইরান-যুক্তরাষ্ট্র মাঠে মুখোমুখি হলে কী হয়, সেটাই এখন দেখার বিষয়। তবে এর আগে বেশ কয়েকটি যদি-কিন্তু পার হতে হবে দুই দেশকেই।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উল্লেখ্য, বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্র ইরানকে দেশে ভিড়তে দিতে চাইছিল না। কিন্তু ফিফার নির্দেশনা অনুযায়ী বিশ্বকাপের তিনটি ম্যাচই ইরান খেলছে যুক্তরাষ্ট্রে। খেলার অনুমতি থাকলেও থাকার অনুমতি নেই। ফলে ম্যাচ শেষ করেই উড়াল দিতে হচ্ছে মেক্সিকোতে, যেখানে বিশ্বকাপের জন্য ঘাঁটি গড়েছে তারা।