বিশ্বকাপ থেকে প্রথম বিদায় হাইতির, ব্রাজিলের কাছে ৩-০ গোলে হার
বিশ্বকাপ থেকে প্রথম বিদায় হাইতির, ব্রাজিলের কাছে ৩-০ হার

বিশ্বকাপের প্রথম দল হিসেবে নকআউট পর্বের দৌড় থেকে ছিটকে গেছে হাইতি। শুক্রবার রাতে ব্রাজিলের কাছে ৩-০ গোলে হেরে এই দুর্ভাগ্য বরণ করতে হলো ক্যারিবিয়ান দেশটিকে। পশ্চিম গোলার্ধের সবচেয়ে দরিদ্র দেশ হাইতি ১৯৭৪ সালের পর এবারই প্রথম বিশ্বকাপে জায়গা করে নিয়েছিল, কিন্তু সেই স্বপ্নযাত্রা থামল গ্রুপ পর্বেই।

ব্রাজিলের জয়ে কুনিয়ার জোড়া গোল

পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের হয়ে এদিন জোড়া গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা মাতেউস কুনিয়া। আর তার একটি গোলে অ্যাসিস্ট করার পাশাপাশি নিজেও একটি গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। আর তাতেই বিপদ হয়ে যায় হাইতির।

হাইতির শেষ ম্যাচের সম্ভাবনা

শেষ ম্যাচে দলটির জন্য সেরা ফলাফল হতে পারে মরক্কোর বিপক্ষে নিজেদের জয় আর ব্রাজিলের কাছে স্কটল্যান্ডের হার। তখন হাইতির ৩ পয়েন্টের পাশাপাশি ৩ পয়েন্ট হবে স্কটল্যান্ডেরও। কিন্তু সেটা হলেও হাইতি তালিকার শীর্ষ তিনে উঠে আসতে পারবে না। কারণ এবারের বিশ্বকাপে পয়েন্ট সমান হলে দেখা হবে হেড টু হেডের ফলাফল। আর স্কটল্যান্ডের কাছে হাইতি হেরেছিল ১-০ গোলে। সে কারণে দ্বিতীয় ম্যাচ শেষেই দলটির বিশ্বকাপ সম্ভাবনা শেষ হয়ে গেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ
  • গ্রুপ ডি: তুরস্ক ০–১ প্যারাগুয়ে (শনিবার ২০ জুন ২০২৬)
  • গ্রুপ এফ: নেদারল্যান্ডস – সুইডেন (শনিবার ২০ জুন ২০২৬, রাত ১১টা, এনআরজি স্টেডিয়াম, হিউস্টন)
  • গ্রুপ ই: জার্মানি – আইভরি কোস্ট (রোববার ২১ জুন ২০২৬, রাত ২টা, বিএমও ফিল্ড, টরন্টো)