বিশ্বকাপের চলতি আসরে কুরাসাওয়ের মতো দুর্বল দলকে ৭-১ গোলে হারিয়ে ‘ই’ গ্রুপে উড়ন্ত সূচনা করেছে জার্মানি। টুর্নামেন্টে তাদের আসল পরীক্ষা আজ শনিবার রাত দুইটা। প্রতিপক্ষ আইভরি কোস্ট।
ডিওমান্দে: জার্মানির জন্য বড় হুমকি
এই ম্যাচে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে বিবেচিত হচ্ছেন আইভরি কোস্টের তরুণ উইঙ্গার ইয়ান ডিওমান্দে। তিনি বুন্দেসলিগায় দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। তাই নকআউট পর্বে খেলতে হলে জার্মান রক্ষণভাগকে থামাতে হবে ১৯ বছর বয়সী এই ডিওমান্দেকে। শক্তি, গতি ও ড্রিবলিংয়ে প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে ওঠা এই উইঙ্গারকে ঘিরেই মূল পরিকল্পনা জার্মানির।
কিমিচের মন্তব্য
জার্মান অধিনায়ক যশুয়া কিমিচ ম্যাচের আগে ডিওমান্দেকে নিয়ে বলেছেন, ‘তার উন্নতি অবিশ্বাস্য। এক বছর আগেও খুব কম মানুষ তাকে চিনতো। লাইপজিগ কিছু সমস্যার মধ্যে থাকলেও সে অসাধারণ একটি মৌসুম কাটিয়েছে। পুরো সময়জুড়ে ধারাবাহিক ছিল এবং মাঠে ছিল দারুণ রোমাঞ্চকর।’
জার্মানির লক্ষ্য
জার্মানি সবশেষ বিশ্বকাপ শিরোপা জিতেছে ২০১৪ সালে। এরপর ২০১৮ ও ২০২২ সালের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় জার্মানি। এবার তাই শুরুতে নকআউট পর্ব নিশ্চিত করার পরিকল্পনা তাদের।
আইভরি কোস্টের অবস্থা
আইভরি কোস্ট বিশ্বকাপের চলতি আসরে ইকুয়েডরকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে জার্মানির মতো সমান তিন পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে রয়েছে। প্রথম ম্যাচের মতো আজও তারা জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায়।
পরবর্তী খেলাসমূহ
- গ্রুপ এফ: রাত ১১টা, নেদারল্যান্ডস – সুইডেন, এনআরজি স্টেডিয়াম, হিউস্টন, যুক্তরাষ্ট্র
- রোববার ২১ জুন ২০২৬ [গ্রুপ ই]: রাত ২টা, জার্মানি – আইভরি কোস্ট, বিএমও ফিল্ড, টরন্টো, কানাডা
- রোববার ২১ জুন ২০২৬ [গ্রুপ ই]: সকাল ৬টা, ইকুয়েডর – কুরাসাও, অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র



