ফিফা বিশ্বকাপ: দুই ম্যাচেই ৬ দলের রাউন্ড অব ৩২ নিশ্চিত, ৫ দল বিদায়
ফিফা বিশ্বকাপ: ৬ দলের রাউন্ড অব ৩২ নিশ্চিত, ৫ দল বিদায়

ফিফা বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা চলছে। ১২ গ্রুপের ৪৮ দলের দুটি করে ম্যাচ শেষ হয়েছে। এই পর্বে প্রত্যেক দলের আরেকটি করে ম্যাচ বাকি আছে। তবে দুই ম্যাচ খেলেই ৬টি দল রাউন্ড অব ৩২-এ জায়গা নিশ্চিত করে ফেলেছে। এমনকি এক ম্যাচ বাকি থাকলেও বিশ্বকাপ থেকে ইতিমধ্যেই ছিটকে পড়েছে পাঁচটি দল। বেশ কয়েকটি বড় দল পরের রাউন্ডে জায়গা পেতে তৃতীয় ম্যাচের অপেক্ষায় থাকতে হচ্ছে।

যে ছয় দলের রাউন্ড অব ৩২ নিশ্চিত

গ্রুপ এ থেকে মেক্সিকো, গ্রুপ ডি থেকে যুক্তরাষ্ট্র, গ্রুপ ই থেকে জার্মানি, গ্রুপ জে থেকে আর্জেন্টিনা, গ্রুপ আই থেকে ফ্রান্স ও নরওয়ে—এই ছয় দল দুই ম্যাচ জিতে পরের রাউন্ড নিশ্চিত করেছে।

যেসব দল বিশ্বকাপ থেকে বাদ পড়েছে

গ্রুপ সি থেকে হাইতি, গ্রুপ ডি থেকে তুর্কি, গ্রুপ এফ থেকে তিউনিসিয়া, গ্রুপ জে থেকে জর্ডান এবং গ্রুপ এল থেকে পানামা—এই পাঁচ দল দুই ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

এখনও দ্বিতীয় রাউন্ডের টিকিট কাটতে পারেনি যেসব বড় দল

গ্রুপ সি থেকে ব্রাজিল, গ্রুপ এফ থেকে নেদারল্যান্ডস, গ্রুপ এইচ থেকে স্পেন, গ্রুপ কে থেকে পর্তুগাল এবং গ্রুপ এল থেকে ইংল্যান্ড—এই বড় দলগুলো এখনও পরের রাউন্ড নিশ্চিত করতে পারেনি। তাদের তৃতীয় ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করছে ভাগ্য।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ