গ্রুপ পর্বের প্রথম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের অবস্থান
ফিফা বিশ্বকাপ ২০২৬–এ প্রতিটি দল তাদের প্রথম ম্যাচ শেষ করার পর গ্রুপ পর্বের চিত্র ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করেছে। এক ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে বড় কোনো চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও, শীর্ষে থাকা দলগুলো ইতোমধ্যেই প্রাথমিকভাবে এগিয়ে থাকার ইঙ্গিত দিচ্ছে।
গ্রুপ 'এ'
স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ কোরিয়া প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে সমান ৩ পয়েন্টে শীর্ষে অবস্থান করছে। দক্ষিণ আফ্রিকা ও চেকিয়া এখনো কোনো পয়েন্ট না পাওয়ায় তলানিতে রয়েছে।
গ্রুপ 'বি'
কানাডা ও কাতার নিজেদের প্রথম ম্যাচে ড্র করে ১ পয়েন্ট করে সংগ্রহ করেছে। সুইজারল্যান্ড ও বসনিয়া-হার্জেগোভিনাও ড্র করে ১ পয়েন্ট পেয়েছে। মজার বিষয় হলো এই গ্রুপের চার দলেরই গোলসংখ্যা ও পয়েন্ট সমান।
গ্রুপ 'সি'
ব্রাজিল ও মরক্কোর ম্যাচ ড্র হওয়ায় দুই দলই ১ পয়েন্ট করে পেয়েছে, আর স্কটল্যান্ড হাইতির বিপক্ষে জয় পেয়ে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে।
গ্রুপ 'ডি'
যুক্তরাষ্ট্র প্রথম ম্যাচে বড় জয় তুলে নিয়ে ৩ পয়েন্টে শীর্ষে আছে। অস্ট্রেলিয়াও পূর্ণ পয়েন্ট পেয়ে দুইয়ে আছে। তুরস্ক ও প্যারাগুয়ে এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি।
গ্রুপ 'ই'
জার্মানি দাপুটে জয় নিয়ে শুরু করেছে এবং ৩ পয়েন্টে শীর্ষে রয়েছে। আইভরি কোস্টও জয় পেয়ে দুইয়ে আছে। ইকুয়েডর ও কুরাসাও পিছিয়ে আছে।
গ্রুপ 'এফ'
সুইডেন জয়ে পেয়ে শীর্ষে আছে। নেদারল্যান্ডস ও জাপানের পয়েন্ট ১, তিউনিসিয়া আছে তলানিতে।
গ্রুপ 'জি'
বেলজিয়াম, ইরান, মিশর ও নিউজিল্যান্ড সবাই সমান ১ পয়েন্ট পেয়েছে। তবে গোল ব্যবধানের হিসেবে নিউজিল্যান্ড শীর্ষে আছে।
গ্রুপ 'এইচ'
স্পেন, সৌদি আরব, উরুগুয়ে ও কেপ ভার্দে সবাই সমান ১ পয়েন্ট আদায় করেছে। তবে গোল ব্যবধানের হিসেবে উরুগুয়ে শীর্ষে আছে।
গ্রুপ 'আই'
ফ্রান্স ও নরওয়ে নিজেদের ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে এগিয়ে আছে, অন্যদিকে সেনেগাল ও ইরাক পিছিয়ে পড়েছে।
গ্রুপ 'জে'
আর্জেন্টিনা ও অস্ট্রিয়া জয় দিয়ে শুরু করেছে, আলজেরিয়া ও জর্ডান এখনো কোনো পয়েন্ট পায়নি।
গ্রুপ 'কে'
কলম্বিয়া জয় পেয়ে শীর্ষে আছে। পর্তুগাল ও ডিআর কঙ্গো এক পয়েন্ট করে ভাগাভাগি করেছে, উজবেকিস্তান পিছিয়ে রয়েছে।
গ্রুপ 'এল'
ইংল্যান্ড ও ঘানা প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে শীর্ষে আছে, ক্রোয়েশিয়া ও পানামা এখনো পয়েন্টহীন।
এক ম্যাচ শেষে টেবিল এখনো প্রাথমিক অবস্থায় থাকলেও, প্রতিটি গ্রুপেই শীর্ষে থাকা দলগুলো নকআউট পর্বের পথে গুরুত্বপূর্ণ সূচনা করেছে। পরবর্তী ম্যাচগুলোই নির্ধারণ করবে কারা শেষ পর্যন্ত গ্রুপ সেরা হয়ে এগিয়ে যাবে। পরবর্তী খেলাগুলোর মধ্যে রয়েছে গ্রুপ এ তে চেক প্রজাতন্ত্র বনাম দক্ষিণ আফ্রিকা (রাত ১০টা, মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়াম, আটলান্টা), গ্রুপ বি তে সুইজারল্যান্ড বনাম বসনিয়া ও হার্জেগোভিনা (রাত ১টা, সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস) এবং কানাডা বনাম কাতার (ভোর ৪টা, বিসি প্লেস, ভ্যাঙ্কুভার) – সব শুক্রবার ১৯ জুন ২০২৬।



