উচ্চতার চ্যালেঞ্জ মোকাবিলায় ইংল্যান্ড দলকে ভায়াগ্রা খাওয়ানোর অনুমতি ফিফার
ইংল্যান্ড দলকে ভায়াগ্রা খাওয়ানোর অনুমতি ফিফার

বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর ম্যাচে স্বাগতিক মেক্সিকোর মুখোমুখি হতে যাওয়া ইংল্যান্ড দলকে এক কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হতে হচ্ছে। এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচের আগে ইংলিশ শিবিরের উদ্বেগের মূল কারণ মেক্সিকো সিটির উচ্চতা। সমুদ্রপৃষ্ঠ থেকে ২ হাজার ২০০ মিটারেরও বেশি উঁচুতে অবস্থিত এই শহরে খেলতে নামার আগে ইংল্যান্ড দল পর্যাপ্ত সময় পায়নি প্রতিকূল এই পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার।

উচ্চতার সুবিধা মেক্সিকোর, চ্যালেঞ্জ ইংল্যান্ডের

মেক্সিকান ফুটবলাররা উচ্চতায় খেলায় অভ্যস্ত, যা তাদের জন্য একটি বড় ভৌগোলিক সুবিধা হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে, ইংলিশ খেলোয়াড়দের জন্য এটি একটি শারীরিক ও মানসিক পরীক্ষা। এই চ্যালেঞ্জ মোকাবিলায় ইংল্যান্ড দলকে ভায়াগ্রা খাওয়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার অনুমতি দিয়েছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ভায়াগ্রা ব্যবহারের বৈজ্ঞানিক যুক্তি

পর্তুগালের স্পোর্টস পত্রিকা ‘আ বোলা’-র সংবাদ অনুযায়ী, সোমবারের ম্যাচের আগে ইংল্যান্ডের ফুটবলারদের উচ্চতার সমস্যা থেকে রক্ষা করতে ভায়াগ্রা ব্যবহারের বিশেষ অনুমতি দিয়েছে ফিফা। এই ওষুধে সিলডেনাফিল নামক উপাদান রয়েছে, যা ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির (ওয়াডা) নিষিদ্ধ তালিকায় নেই। ফলে এর ব্যবহারে কোনো নিয়ম ভঙ্গ হবে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসাবিজ্ঞানের যুক্তি অনুযায়ী, সিলডেনাফিল রক্তনালীকে, বিশেষ করে ফুসফুসের রক্ত সঞ্চালনকে শিথিল করতে সাহায্য করে। এটি উচ্চতাজনিত ফুসফুসের চাপ কমাতে পারে এবং উচ্চতায় শারীরিক কসরতের সময় শরীরে অক্সিজেন সরবরাহ বাড়াতে পারে। ফুটবলের প্রেক্ষাপটে এর অর্থ হলো—ইংলিশ খেলোয়াড়রা আরও ভালোভাবে শ্বাস নিতে পারবেন এবং শারীরিক ক্লান্তি আরও কার্যকরভাবে সামাল দিতে পারবেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নিরাপত্তা ও গোপনীয়তা নিয়ে উদ্বেগ

ইংলিশ দলের উদ্বেগ শুধু উচ্চতায় সীমাবদ্ধ ছিল না। তাদের হোটেলের অবস্থান ফাঁস হয়ে যাওয়ার পর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে মেক্সিকো সিটিতে পৌঁছায় তারা। ইংলিশ ফুটবল ফেডারেশন বিশৃঙ্খলা এড়াতে এবং গোপনীয়তা বজায় রাখতে সর্বোচ্চ চেষ্টা করেছিল।

টুখেলের রসিকতা

পরিস্থিতি নিয়ে ইংল্যান্ড কোচ টমাস টুখেল রসিকতা করে বলেন, ‘আমরা কানের প্লাগ ব্যবহার করব।’ মেক্সিকান সমর্থকরা যে দলের বিশ্রামে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করতে পারে, সে বিষয়ে তিনি সচেতন ছিলেন। সূত্র: এনডিটিভি