আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশে এমিলিয়ানো মার্তিনেজ
আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

বাংলাদেশ সময় আজ বুধবার সকাল ৭টায় বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপ ধরে রাখার মিশনে লিওনেল স্কালোনির দলের প্রথম প্রতিপক্ষ আলজেরিয়া।

গোলপোস্টে এমিলিয়ানো মার্তিনেজ

আর্জেন্টিনা সমর্থকদের জন্য স্বস্তির খবর, শুরুর একাদশে গোলপোস্টের নিচে থাকবেন এমিলিয়ানো মার্তিনেজ। সম্প্রতি ইউরোপা লিগের ফাইনালের আগে ডান হাতের অনামিকা আঙুলে চোট পাওয়ায় মার্তিনেজকে নিয়ে শঙ্কা তৈরি হয়েছিল। তবে ৩৩ বছর বয়সি গোলকিপার সুস্থ হয়ে উঠেছেন এবং আগামীকাল একাদশে থাকবেন।

রাইটব্যাকে সংশয়

রাইটব্যাক পজিশন নিয়ে কিছুটা সংশয় আছে। গনজালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনা দুজনই পেশির চোট কাটিয়ে উঠেছেন। আগামীকালের ম্যাচে একজন শুরু করতে পারেন, তবে ম্যাচের কোনো এক পর্যায়ে অন্যজনকেও মাঠে দেখা যেতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সেন্টারব্যাকে রোমেরো ও লিসান্দ্রো

সেন্টারব্যাক হিসেবে ক্রিস্টিয়ান রোমেরোর খেলা অনেকটাই নিশ্চিত। একাদশে থাকবেন লিসান্দ্রো মার্তিনেজও। তবে লিসান্দ্রো ঠিক কোন পজিশনে খেলবেন, সেটা এখনো নিশ্চিত নয়। যদি একাদশে নিকোলাস ওটামেন্ডি থাকেন, তাহলে লিসান্দ্রো মার্তিনেজকে লেফট ব্যাকে দেখা যাবে। আর ওতামেন্ডি না থাকলে, লিসান্দ্রো খেলবেন সেন্টারব্যাক হিসেবে, আর লেফট ব্যাকে দেখা যাবে ফাকুন্দো মেদিনাকে।

মিডফিল্ডে কোনো চমক নেই

মিডফিল্ডে কোনো চমক থাকছে না। যথারীতি রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারেই ভরসা রাখছেন স্কালোনি। তাদের সঙ্গী হিসেবে থাকবেন থিয়াগো আলমাদা।

আক্রমণভাগে মেসি ও লাউতারো

আক্রমণভাগে মেসির সঙ্গী হিসেবে থাকবেন লাউতারো মার্তিনেজ। অন্যদিকে মার্তিনেজের প্রতিদ্বন্দ্বী হুলিয়ান আলভারেজ সম্প্রতি গোড়ালির চোট কাটিয়ে উঠেছেন। তাকেও শেষদিকে কিছু সময়ের জন্য মাঠে দেখা যেতে পারে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

  • গোলরক্ষক: এমিলিয়ানো মার্তিনেজ
  • রাইটব্যাক: গনজালো মন্তিয়েল
  • সেন্টারব্যাক: ক্রিস্তিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ
  • লেফটব্যাক: ফাকুন্দো মেদিনা
  • মিডফিল্ড: রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার, থিয়াগো আলমাদা
  • ফরোয়ার্ড: লিওনেল মেসি, লাতারো মার্তিনেজ