ছয় দিনে তিক্ততা থেকে ইতিহাস: বিশ্বকাপে প্রথম পয়েন্ট কুরাসাওয়ের
ছয় দিনে তিক্ততা থেকে ইতিহাস: বিশ্বকাপে প্রথম পয়েন্ট কুরাসাওয়ের

মাত্র ছয় দিন আগে বিশ্বকাপ অভিষেকে জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার তিক্ত স্বাদ পেয়েছে কুরাসাও। সেই কুরাসাওই এবার লিখল অবিশ্বাস্য এক রূপকথা। গোলরক্ষক এলয় রমের রেকর্ডগড়া পারফরম্যান্সে ইকুয়েডরকে গোলশূন্য ড্রয়ে রুখে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম পয়েন্ট অর্জন করেছে ক্যারিবীয় দ্বীপদেশটি।

ছোট দেশের বড় অর্জন

মাত্র দেড় লাখ ৫৬ হাজার জনসংখ্যার ক্যারিবীয় দ্বীপদেশটি এদিন দৃঢ় রক্ষণ, অসাধারণ গোলকিপিংয়ে প্রতিপক্ষকে হতাশ করে নকআউট পর্বে ওঠার আশা বাঁচিয়ে রেখেছে। ম্যাচের পাদপ্রদীপের আলোয় ছিলেন ৩৭ বছর বয়সী গোলরক্ষক রম। গত নভেম্বরে জ্যামাইকার বিপক্ষে ক্লিন শিট রেখে কুরাসাওকে বিশ্বকাপের টিকিট এনে দিয়েছিলেন তিনি। সেই রমই আবারও হয়ে উঠলেন দলের ত্রাতা।

রেকর্ডগড়া রম

পুরো ম্যাচে তিনি ১৫টি সেভ করেছেন। যা বিশ্বকাপের ৯০ মিনিটের ম্যাচে নতুন রেকর্ড। বিশ্বকাপে এক ম্যাচে সর্বোচ্চ সেভের রেকর্ড এখনো যুক্তরাষ্ট্রের সাবেক গোলরক্ষক টিম হাওয়ার্ডের। ২০১৪ সালে বেলজিয়ামের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে তিনি ১৬টি সেভ করেছিলেন। তবে সেটি ছিল অতিরিক্ত সময়সহ ১২০ মিনিটের ম্যাচ। ফলে ৯০ মিনিটে রুমের ১৫ সেভের কীর্তির গুরুত্ব আরও বেশি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবেগাপ্লুত রম

ম্যাচ শেষে আবেগাপ্লুত রম বলেছেন, 'এখনও সবকিছু ঠিকভাবে উপলব্ধি করতে পারছি না। ম্যাচটি ছিল আবেগে ভরা। জানতাম কঠিন লড়াই হবে। প্রথম সেভটাই ম্যাচের সুর নির্ধারণ করে দিয়েছে, দলের জন্যও।'

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ