২০২২ বিশ্বকাপে খেলার সুযোগই পায়নি কলম্বিয়া। তবে উত্তর আমেরিকা বিশ্বকাপে সেই হতাশা পেছনে ফেলার মঞ্চ তৈরি করেছে তারা। নিজেদের প্রথম ম্যাচে অভিষিক্ত উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়েছে কলম্বিয়া। মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকায় এই জয়ে ‘কে’ গ্রুপের শীর্ষেও উঠে গেছে তারা।
প্রথমার্ধে এগিয়ে কলম্বিয়া
ম্যাচের প্রথম গোলটি করেন ড্যানিয়েল মুনোজ। লুইস দিয়াজের দারুণ পাস থেকে ভলিতে বল জালে জড়ান ক্রিস্টাল প্যালেসের ডিফেন্ডার। এর আগে অবশ্য ব্যবধান গড়ার সুযোগ পেয়েছিলেন দিয়াজ নিজেই। তবে তার নিচু শট পোস্টে লেগে ফিরে আসে।
উজবেকিস্তানের সমতায় ফেরা
ইতালির বিশ্বকাপজয়ী সাবেক ডিফেন্ডার ফাবিও কানাভারোর কোচিংয়ে খেলা উজবেকিস্তান ৬০ মিনিটে সমতায় ফিরে ভিন্ন কিছুর জানান দিয়েছিল। গুস্তাভো পুয়ের্তার শট গোলরক্ষক কামিলো ভার্গাস প্রতিহত করলেও ফিরতি বলে কাছ থেকে হেডে গোল করেন আব্বোসবেক ফায়জুল্লায়েভ।
কলম্বিয়ার পুনরায় এগিয়ে যাওয়া
যদিও এই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। অল্প সময়ের মধ্যেই আবারও এগিয়ে যায় দক্ষিণ আমেরিকার দলটি। ৬৫ মিনিটে দিয়াজের নেওয়া শট উজবেক গোলরক্ষক উতকির ইউসুপভ দুই হাতে স্পর্শ করলেও বল জালে চলে যায়।
শেষ মুহূর্তের নাটকীয়তা
ফিফা র্যাঙ্কিংয়ে ৫০তম স্থানে থাকা উজবেকিস্তান শেষদিকে আবারও সমতায় ফেরার সুযোগ পেয়েছিল। ৯০ মিনিটে আকমাল মোজগোভয়ের বাঁকানো শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়। তবে যোগ করা সময়ে কলম্বিয়ার বদলি খেলোয়াড় জ্যামিনতোন কাম্পাস হেড থেকে তৃতীয় গোল করে কলম্বিয়ার জয় সুনিশ্চিত করেন।
শেষ মুহূর্তে উজবেকিস্তান চেষ্টা করেছিল ব্যবধান কমানোর। কিন্তু জাখঙ্গির উরোজভের শট ক্রসবারে লেগে ফিরে এলে ব্যবধান আর কমানো সম্ভব হয়নি। ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ে কলম্বিয়া।



