মাত্র পাঁচ লাখের কিছু বেশি জনসংখ্যার দেশ কেপ ভার্দে প্রথমবার বিশ্বকাপে খেলতে এসেই রূপকথার জন্ম দিয়েছে। অভিষেক আসরেই তারা জায়গা করে নিয়েছে নকআউট পর্বে। স্পেন, উরুগুয়ের পর এবার সৌদি আরবকেও রুখে দিয়েছে পশ্চিম আফ্রিকা উপকূলের দ্বীপ দেশটি।
গ্রুপ পর্বের নাটকীয় সমাপ্তি
ম্যাচের আগে থেকেই হিসাবটা ছিল পরিষ্কার। উরুগুয়ে যদি স্পেনের কাছে হারে আর কেপ ভার্দে যদি একটি ড্র করতে পারে তাহলেই হবে ইতিহাস। শেষ পর্যন্ত তেমনটাই ঘটেছে। উরুগুয়ে হেরেছে ১-০ গোলে আর কেপ ভার্দে-সৌদি আরব ম্যাচটি গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে। তাতে করে এইচ গ্রুপের রানার্স হিসেবে শেষ ৩২ নিশ্চিত হয়েছে কেপ ভার্দের।
প্রতিপক্ষ বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
নকআউট পর্বে তাদের অপেক্ষায় এখন বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কেপ ভার্দের এই অসাধারণ অর্জন বিশ্ব ফুটবলে নতুন মাত্রা যোগ করেছে। ছোট দেশটির ফুটবলপ্রেমীদের জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত।
বিস্তারিত আসছে...



