ব্রাজিল-নরওয়ে ম্যাচ: কে এগিয়ে কোয়াটার ফাইনালে?
ব্রাজিল-নরওয়ে: কে এগিয়ে কোয়াটার ফাইনালে?

বিশ্বকাপের কোয়াটার ফাইনালে ওঠার লড়াইয়ে বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে।

দলের শক্তি ও অতীত পরিসংখ্যান

ব্রাজিল বিশ্বকাপের পাঁচবারের শিরোপাজয়ী দল। অন্যদিকে নরওয়ে এ নিয়ে চারবার ফুটবল বিশ্বকাপ খেলছে। সেই হিসেবে নরওয়ের তুলনায় যোজন যোজন ব্যবধানে এগিয়ে ব্রাজিল। তবে দুই দলের সাক্ষাতের অতীত সমীকরণে এগিয়ে নরওয়ে। হেড টু হেডে ৪ বারের দেখায় নরওয়ের জয় দুটি, বাকি দুটি ম্যাচ ড্র হয়েছিল। সর্বশেষ ২০০৬ সালে একে অপরের মুখোমুখি হয়েছিল দেশ দুটি।

ম্যাচের পূর্বাভাস

মুখোমুখি সাক্ষাতে পিছিয়ে থাকলেও এই বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে ফেবারিট হিসেবেই মাঠে নামছে সেলেসাওরা। অপ্টার সুপারকম্পিউটারের ভবিষ্যদ্বাণী অনুযায়ী, নির্ধারিত ৯০ মিনিটে ব্রাজিলের জয়ের সম্ভাবনা ৫৩.৬ শতাংশ। অন্যদিকে নরওয়ের জয়ের সম্ভাবনা ধরা হয়েছে ২২.৪ শতাংশ। এছাড়া ম্যাচটি নির্ধারিত সময়ে নিষ্পত্তি না হয়ে অতিরিক্ত সময়ে গড়ানোর সম্ভাবনা ২৪ শতাংশ বলে ধারণা করেছে মডেলটি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নরওয়ের ভরসা হালান্ড

ব্রাজিল ইতিহাস, অভিজ্ঞতা ও সাম্প্রতিক শক্তিমত্তার কারণে এই ম্যাচে এগিয়ে থাকলেও নরওয়ের বিপক্ষে আগের মুখোমুখি পরিসংখ্যান বলে দিচ্ছে, কাজটা মোটেও সহজ হবে না। বিশেষত নরওয়ের গোলমেশিন আর্লিং হালান্ড ভালোই ভোগাতে পারেন ব্রাজিলিয়ান ডিফেন্সকে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ