ব্রাজিল-জাপান ম্যাচের রেফারি প্যানেল ঘোষণা, দায়িত্বে ইতালির মারিয়ানি
ব্রাজিল-জাপান ম্যাচের রেফারি প্যানেল ঘোষণা

২০২৬ ফিফা বিশ্বকাপের রাউন্ড অব ৩২ পর্বের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্রাজিল-জাপান ম্যাচের জন্য চূড়ান্ত রেফারি প্যানেল ঘোষণা করেছে ফিফা। ইতালিয়ান রেফারি মাউরিজিও মারিয়ানিকে মূল রেফারি হিসেবে নিযুক্ত করা হয়েছে, যিনি তার স্বদেশী সহকারী রেফারি দানিয়েল বিন্দোনি এবং আলবার্তো তেগোনির সাথে মাঠে দায়িত্ব পালন করবেন। এই ম্যাচটি সোমবার (২৯ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হবে।

চতুর্থ অফিসিয়াল ও রিজার্ভ রেফারি

ম্যাচটির চতুর্থ অফিসিয়াল হিসেবে থাকবেন সুইজারল্যান্ডের সান্দ্রো শ্যারার, আর রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন আরেক সুইস অফিসিয়াল স্টিফেন ডি আলমেইদা। চলতি বিশ্বকাপে মাঠের রেফারি হিসেবে ইতালি থেকে একমাত্র মারিয়ানিই প্রতিনিধিত্ব করছেন। গ্রুপ পর্বে তিনি সৌদি আরব-উরুগুয়ে এবং কলম্বিয়া-ডিআর কঙ্গো ম্যাচ দুটি পরিচালনা করেছেন। এবার নকআউট পর্বেও তাকে দেখা যাবে।

মারিয়ানির বিতর্কিত ক্যারিয়ার

ইতালিয়ান রেফারি মাউরিজিও মারিয়ানির ক্যারিয়ার যেন এক রোমাঞ্চকর রোলারকোস্টার রাইড। সিরি আ’, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কিংবা ঘরোয়া ম্যাচগুলোতে একাধিক পেনাল্টি ও ভিএআর সিদ্ধান্ত নিয়ে তীব্র আলোচনা-সমালোচনার মুখে পড়তে হয়েছে তাকে। ২০২৪ সালে সিরি ‘আ’তে নাপোলি-ইন্টার ম্যাচে বিতর্কিত এক পেনাল্টি দেওয়ার পর তাকে সাময়িকভাবে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। সর্বশেষ মৌসুমেও সহকারী রেফারি ও ভিএআর–এর সহায়তায় দেওয়া এক বিতর্কিত পেনাল্টিকে কেন্দ্র করে আবারও তীব্র সমালোচনার মুখে পড়েন মারিয়ানি। এর আগে ২০২১ সালে ইন্টার ও য়্যুভেন্তাসের মধ্যকার ম্যাচের একদম শেষ মুহূর্তে য়্যুভেন্তাসকে পেনাল্টি দেওয়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ ইন্টার মিলানের ফুটবলাররা ড্রেসিংরুমের টানেলে মারিয়ানিকে ঘিরে ধরেছিলেন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সফলতার রেকর্ডও আছে

তবে বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে সফলতার সঙ্গে দায়িত্ব পালনেরও রেকর্ড আছে ইতালিয়ান এই রেফারির। সে কারণেই হয়তো ফিফা আবারও তার ওপর আস্থা রাখছে। ব্রাজিল-জাপান ম্যাচটি বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচগুলোর একটি, যা ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।