সুনামগঞ্জে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা
সুনামগঞ্জে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

সুনামগঞ্জ শহরে ব্রাজিল–সমর্থকেরা বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন। শনিবার বিকেল ব্রাজিল–সমর্থকদের এমন আনন্দমুখর আয়োজন উপভোগ করেন শহরের ফুটবলপ্রেমীরা।

শোভাযাত্রার শুরু

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন ব্রাজিল–সমর্থকেরা। সবার পরনে ছিল হলুদ জার্সি, সঙ্গে ব্রাজিলের পতাকা ও বাঁশি। এরপর শুরু হয় শোভাযাত্রা। শোভাযাত্রার প্রথমে একটি পিকআপের সামনে ছিল সমর্থকদের ব্যানার। পুরো আয়োজনে ব্রাজিলের পক্ষে স্লোগান ও বাঁশি বাজিয়ে সমর্থকেরা আনন্দ–উল্লাসে মেতে ওঠেন।

শোভাযাত্রার গতিপথ

শোভাযাত্রাটি প্রায় আধা ঘণ্টা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যায় সুরমা নদীর ওপারে হাউজিং এস্টেট মাঠে। সেখান থেকে আবার শহর প্রদক্ষিণ শেষে শহীদ মিনারে আসেন ব্রাজিল–সমর্থকেরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সমর্থকদের বক্তব্য

শোভাযাত্রায় অংশ নেওয়া ব্রাজিল–সমর্থক আবু সালেহ বলেন, ‘আমরা ফুটবল ভালোবাসি। ফুটবল শুধু খেলা নয়, এটি আবেগেরও নাম। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ ও সমর্থকদের একত্র করতেই আমরা এই আয়োজন করেছি।’

আরেক ব্রাজিল–সমর্থক সংস্কৃতিকর্মী মেহেদী হাসান বলেন, ‘বিশ্বকাপ ফুটবল ঘিরে শহরে একটি আনন্দ-উচ্ছ্বাসের পরিবেশ তৈরি করতেই এই শোভাযাত্রার আয়োজন। নিজেদের অবস্থান জানান দিতেও এটি করা। আমরা সবার মধ্যেই উৎসবে রং ছড়িয়ে দিতে চাই। আশা করি, রাতের খেলায় ব্রাজিল বেশ ভালো করবে।’

আর্জেন্টিনা সমর্থকদের প্রস্তুতি

সুনামগঞ্জ শহরের বাসিন্দা দেওয়ান গিয়াস চৌধুরী ও আইনজীবী এ আর জুয়েল আর্জেন্টিনার সমর্থক। তাঁরা জানালেন, আর্জেন্টিনার সমর্থকদেরও প্রস্তুতি চলছে। ১৬ জুন আর্জেন্টিনার সমর্থনে শহরে শোভাযাত্রা ও সমাবেশ হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ক্রীড়া সংগঠকের মন্তব্য

সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও ক্রীড়া সংগঠক এনাম আহমেদ বলেন, ‘বিশ্বকাপ ফুটবল ঘিরে সবার মধ্যে যে আনন্দ-উল্লাস আমরা দেখি, সেটি ইতিবাচক। বিশেষ করে তরুণেরা যেভাবে নিজেদের আবেগ ও সমর্থন প্রকাশ করেন, তা সমাজে সৌহার্দ্য-সম্প্রীতি বাড়ায়। সুনামগঞ্জ শহরেও আমরা এটি দেখছি।’