ব্রাজিল কোচ আনচেলত্তির আত্মবিশ্বাস, হাইতি ম্যাচে পরিবর্তনের ইঙ্গিত
আনচেলত্তির আত্মবিশ্বাস, হাইতি ম্যাচে পরিবর্তনের ইঙ্গিত

ফিলাডেলফিয়া স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। ডিফেন্ডার গ্যাব্রিয়েলের পর ট্র্যাকসুট পরে হাজির হন কোচ কার্লো আনচেলত্তি। ইতালিয়ান কোচকে প্রথম প্রশ্ন করতে একসঙ্গে প্রায় শতাধিক হাত উঠলো। প্রত্যাশার চাপ থেকে হয়তো সবাই ৬৭ বছর বয়সী এই কোচের কাছ থেকে হলুদ জার্সিধারীদের সর্বশেষ অবস্থা জানতে চাইতেই এমন আগ্রহ।

মরক্কো ড্রয়ের পর ব্রাজিলের অবস্থা

মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র করার পর ব্রাজিলের বিশ্বকাপ অভিযান কিছুটা বাধাগ্রস্ত হয়েছে। তবে হাইতির চেয়ে ৭৭ ধাপ এগিয়ে থাকা ব্রাজিলের কোচ আনচেলত্তি মোটেই আতঙ্কিত নন। তার মতে, শুক্রবার গ্রুপ 'সি'র ম্যাচে হাইতির মুখোমুখি হওয়া তাদের দলের দুর্বলতা কাটিয়ে ওঠার একটি দারুণ সুযোগ।

প্রথম ম্যাচে ইসমায়েল সাইবারির গোলে মরক্কো এগিয়ে গেলেও ভিনিসিয়াস জুনিয়রের জাদুকরী পারফরম্যান্সে এক পয়েন্ট নিশ্চিত হয় ব্রাজিলের। টুর্নামেন্টের অন্যতম দুর্বল দল হাইতি প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ১-০ গোলে হেরেছে। তাই ব্রাজিল সহজেই জিতবে বলে আশা করা হচ্ছে। আনচেলত্তি নিজের দলের ক্ষমতার ওপর পূর্ণ আস্থা রাখেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কোচের বক্তব্য

বৃহস্পতিবার ফিলাডেলফিয়ায় সাংবাদিকদের উদ্দেশে ইতালিয়ান কোচ বলেন, প্রথম ম্যাচেই কেউ বিশ্বকাপ জিতে যায় না। আমাদের একটি সমাধান খুঁজে বের করতে হবে। আমরা গত কয়েকদিন ধরে এটি খোঁজার চেষ্টা করছিলাম এবং আমার মনে হয় আমরা তা পেয়ে গেছি। আমি এখনও আত্মবিশ্বাসী যে আমাদের দলটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।

তিনি আরও বলেন, খেলোয়াড়দের নিজেদের ভুলত্রুটি নিয়ে আলোচনা খুবই ইতিবাচক ছিল। আমার বিশ্বাস আমরা সমস্যাগুলো সমাধান করতে পারবো; আমি এখনও আত্মবিশ্বাসী যে আমরা শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দলে পরিবর্তনের ইঙ্গিত

হাইতির বিপক্ষে ব্রাজিল দলে পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন আনচেলত্তি। তিনি দল নির্বাচন নিয়ে স্পষ্ট কিছু না বললেও ইঙ্গিত দিয়েছেন কিছু পরিবর্তনের। তার ভাষায়, আমরা কিছু পরিবর্তন করতে যাচ্ছি...। আমাদের ভারসাম্য এবং খেলার মান উন্নত করতে হবে। আমরা আরও ভালো করতে পারি এবং আমাদের আরও ভালো করতেই হবে।

আনচেলত্তির মতে, প্রথম ম্যাচে ব্রাজিলের বিখ্যাত হলুদ জার্সির চাপ হয়তো খেলোয়াড়দের ওপর প্রভাব ফেলেছিল। তিনি বলেন, প্রথমার্ধটা কিছুটা অপ্রত্যাশিত ছিল; এমন হতে পারে যে উদ্বোধনী ম্যাচে এই জার্সি পরে খেলার চাপ খেলোয়াড়দের মানসিকতায় কিছুটা প্রভাব ফেলেছিল। শুরুটা ভালো করা গুরুত্বপূর্ণ ছিল, তবে এটাই সবচেয়ে বড় বিষয় নয়।

খেলোয়াড়দের সুযোগ

প্রথম ম্যাচে যারা ভালো করতে পারেননি তাদের আরও সুযোগ দেওয়ার পক্ষপাতি ইতালিয়ান কোচ। তিনি বলেন, মরক্কোর বিরুদ্ধে প্রথমার্ধে যারা ভালো পারফর্ম করতে পারেনি, তাদের আমাদের আরও সুযোগ দিতে হবে। আমাদের দলের কেউই তাদের সেরাটা দিতে পারেনি। তবে আমি মনে করি না যে, শুরুর ম্যাচগুলো বিশ্বকাপের চূড়ান্ত ফলাফল নির্ধারণ করে দেবে।

তার অধীনে ব্রাজিলের কোনো সুনির্দিষ্ট কৌশলগত পরিচয় নেই বলে সমর্থকরা চিন্তিত হবেন কি না—এমন প্রশ্নের জবাবে আনচেলত্তি বলেন, আমি কোনো একক পরিচয় চাই না। আমি চাই আমার দলের একাধিক কৌশলগত পরিচয় থাকুক।

শেষ দিকে মঞ্চ ছেড়ে যাওয়ার সময় এক সাংবাদিকের সঙ্গে রসিকতাও করেন কোচ। তার ওপর যে শুধু ব্রাজিলের নয় পুরো বিশ্বের সমর্থকদের চাপও রয়েছে। ২০০২ সালের পর ব্রাজিল ট্রফি জিততে পারেনি, সেই প্রসঙ্গও উঠে আসে আলোচনায়।