গাজীপুর জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল শুক্রবার বিকালে গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। খেলায় টাইব্রেকারে ৩-২ গোলে একরাম স্মৃতি ফুটবল একাডেমিকে (মানিকগঞ্জ) হারিয়ে শিরোপা অর্জন করে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) ঢাকা।
শিরোপা বিতরণ ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ
বিজয়ীদের হাতে শিরোপা তুলে দেন গাজীপুর-২ আসনের সংসদ সদস্য এম মঞ্জুরুল করিম রনি। এ সময় গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক শওকত হোসেন সরকার, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার, গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া, গাজীপুরের পুলিশ সুপার শরিফ উদ্দিন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সদস্য ফাহাদ করিম প্রমুখ উপস্থিত ছিলেন। স্টেডিয়ামে কয়েক হাজার দর্শক খেলা উপভোগ করেন।
টুর্নামেন্টের মূল উদ্দেশ্য ও প্রতিপাদ্য
টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি হান্নান মিয়া (হান্নু) জানিয়েছেন, ‘মাদককে না বলি, খেলাধুলার মাধ্যমে সুন্দর জীবন গড়ি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে টুর্নামেন্টের আয়োজন করা হয়। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, নতুন প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি এবং মাদক, কিশোর গ্যাং ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে একটি সুস্থ, মানবিক ও ক্রীড়াবান্ধব সমাজ গড়ে তোলাই ছিল এ আয়োজনের মূল উদ্দেশ্য।
পরবর্তী খেলাসমূহ
শনিবার ১১ জুলাই ২০২৬ [কোয়ার্টার ফাইনাল] রাত ১টা: স্পেন – বেলজিয়াম (সোফি স্টেডিয়াম, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র)। রোববার ১২ জুলাই ২০২৬ [কোয়ার্টার ফাইনাল] রাত ৩টা: নরওয়ে – ইংল্যান্ড (হার্ড রক স্টেডিয়াম, মায়ামি, যুক্তরাষ্ট্র)।



