গাজীপুরে সেরা দর্শক নির্বাচন, জিয়াউর রহমান গোল্ডকাপে মানিকগঞ্জের জয়
গাজীপুরে সেরা দর্শক নির্বাচন, মানিকগঞ্জের জয়

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে চলমান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে প্রতিদিন সেরা দর্শক, সেরা মহিলা ও শিশু দর্শক নির্বাচন করা হচ্ছে। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার মধ্যেও এই আয়োজন দর্শকদের মাতিয়ে রেখেছে।

টুর্নামেন্টের বিবরণ

গত ২০ জুন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে সারা দেশ থেকে মোট ১৬টি জেলা দল অংশগ্রহণ করছে। প্রতিদিন দর্শক গ্যালারিতে ফ্রিতে ফুটবল থ্রু করা হয় এবং সেরা দর্শক নির্বাচন করা হয়।

কোয়ার্টার ফাইনালের ফলাফল

মঙ্গলবার (৩০ জুন) দ্বিতীয় রাউন্ডের কোয়ার্টার ফাইনালে বগুড়া জেলা দল এবং একরাম স্মৃতি ফুটবল একাডেমি মানিকগঞ্জের মধ্যে তুমুল লড়াই হয়। খেলায় একরাম স্মৃতি ফুটবল একাডেমি মানিকগঞ্জ জেলা দল ৩-১ গোলে বগুড়া জেলাকে পরাজিত করে সেমিফাইনালে উঠে আসে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অতিথি ও আয়োজক

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. ইসরাইল হাওলাদার। খেলার উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন এবং সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক গাসিক সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু।

উপস্থিত নেতৃবৃন্দ

দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের নির্বাচিত সেরা দর্শক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, আয়োজক কমিটির সদস্য সচিব আব্দুর রউফ নয়ন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, ক্রীড়া সংগঠক ও বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন খান লাভলু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান মুন্না, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম খান প্রমুখ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দর্শক উপস্থিতি

প্রতিদিন বিএনপির কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতারা ছাড়াও হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত হয়ে টুর্নামেন্টকে প্রাণবন্ত করে তুলছেন। দূর-দূরান্ত থেকে দর্শকরা খেলা উপভোগ করতে স্টেডিয়ামে সমাবেত হচ্ছেন।

আগামী ম্যাচ

বুধবার (১ জুলাই) মাঠে নামবেন টঙ্গী ফুটবল একাডেমি ও এইচএমআরসি ফুটবল একাডেমি ঠাকুরগাঁও জেলা দল।