বাংলাদেশের ব্রাজিল উন্মাদনা এখন ব্রাজিলিয়ান গণমাধ্যমেও
বাংলাদেশের ব্রাজিল উন্মাদনা ব্রাজিলিয়ান গণমাধ্যমে

ক্রীড়াঙ্গনের সবচেয়ে জনপ্রিয় টুর্নামেন্ট হলো ফিফা ফুটবল বিশ্বকাপ। ফুটবল বিশ্বকাপে বাংলাদেশের মানুষ ব্রাজিল-আর্জেন্টিনা এই দুই দলে বিভক্ত। কোটি কোটি মানুষ এই দুই দলকে সমর্থন করে।

ব্রাজিলের হেক্সা মিশনে বাংলাদেশের উদ্দীপনা

পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের হেক্সা মিশনকে কেন্দ্র করে দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশে যে তুমুল উদ্দীপনা, তা এবার বেশ বড়সড় জায়গা করে নিয়েছে খোদ ব্রাজিলের মূলধারার সংবাদমাধ্যমে। হাজার হাজার মাইল দূরের এক দেশের মানুষ কীভাবে সেলেসাওদের রঙে নিজেদের রাঙিয়ে তুলেছে, তা নিয়ে রীতিমতো বিস্ময় ও মুগ্ধতা প্রকাশ করেছে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম গি গ্লোবো।

বাংলাদেশের ‘সবুজ-হলুদ’ জ্বর লাতিন আমেরিকার আলোচনায়

রোববার ভোরে যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচকে সামনে রেখে বাংলাদেশের এই ‘সবুজ-হলুদ’ জ্বর এখন লাতিন আমেরিকার আলোচনার কেন্দ্রবিন্দুতে। ব্রাজিলিয়ান গণমাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে, কীভাবে সোশ্যাল মিডিয়া জুড়ে বাংলাদেশের অলিগলি, ছাদ আর রাস্তাঘাট ব্রাজিলের পতাকায় ছেয়ে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

লাতিন আমেরিকার সাংবাদিকেরা অবাক হয়ে দেখছেন, ভৌগোলিক ও সাংস্কৃতিকভাবে সম্পূর্ণ ভিন্ন এবং ফিফা র‍্যাংকিংয়ে ১৮১তম অবস্থানে থাকা ১৭ কোটিরও বেশি জনসংখ্যার এই দেশটিতে নিজেদের ফুটবল সাফল্য না থাকলেও, ফুটবল নিয়ে আবেগ কতটা আকাশচুম্বী।

ব্রাজিলিয়ানদের কাছে এটি অত্যন্ত চমকপ্রদ যে, বিশ্বকাপের সময় বাংলাদেশের মানুষ নিজেদের লাল-সবুজ পতাকার পাশাপাশি ব্রাজিলের সবুজ-হলুদ (কিংবা আর্জেন্টিনার আকাশী-সাদা) রঙে পুরো দেশকে মুড়িয়ে দেয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরবর্তী খেলাসমূহ

  • গ্রুপ বি: রাত ১টা - কাতার বনাম সুইজারল্যান্ড, লিভাইস স্টেডিয়াম, সান ফ্রান্সিসকো, যুক্তরাষ্ট্র
  • রবিবার ১৪ জুন ২০২৬ [গ্রুপ সি]: ভোর ৪টা - ব্রাজিল বনাম মরক্কো, মেটলাইফ স্টেডিয়াম, নিউজার্সি, যুক্তরাষ্ট্র
  • রবিবার ১৪ জুন ২০২৬ [গ্রুপ সি]: সকাল ৭টা - হাইতি বনাম স্কটল্যান্ড, জিলেট স্টেডিয়াম, ম্যাসাচুসেটস, যুক্তরাষ্ট্র