আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র্যাবের ৩৪১ সদস্য
আইজিপি ব্যাজ পেলেন পুলিশ ও র্যাবের ৩৪১ সদস্য

পুলিশ ও র্যাবের ৩৪১ কর্মকর্তা ও সদস্য তাদের দৃষ্টান্তমূলক ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুলিশ ফোর্স এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ (আইজিপি ব্যাজ) পেয়েছেন। মঙ্গলবার (১২ মে) দুপুরে রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে আইজিপি পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এই পুরস্কার প্রদান করেন। গত বছরের ১ মার্চ থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক কাজের জন্য তাদের এই ব্যাজ পরিয়ে দেওয়া হয়।

শিল্ড প্যারেড ও অস্ত্র উদ্ধারে পুরস্কার

অনুষ্ঠানে শিল্ড প্যারেড, অবৈধ আগ্নেয়াস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারে সফল ইউনিটগুলোকেও পুরস্কৃত করা হয়। পুলিশ জানায়, ১ জানুয়ারি ২০২৫ থেকে ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত অভিযানের ফলাফলের ভিত্তিতে এই পুরস্কার দেওয়া হয়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারে বিজয়ী ইউনিট

  • ‘ক’ গ্রুপ: প্রথম: চট্টগ্রাম জেলা পুলিশ, দ্বিতীয়: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, তৃতীয়: কুমিল্লা জেলা পুলিশ।
  • ‘খ’ গ্রুপ: প্রথম: কক্সবাজার জেলা পুলিশ, দ্বিতীয়: কুষ্টিয়া জেলা পুলিশ, তৃতীয়: খুলনা মেট্রোপলিটন পুলিশ।
  • ‘গ’ গ্রুপ: প্রথম: রাজবাড়ী জেলা পুলিশ, দ্বিতীয়: মাগুরা জেলা পুলিশ, তৃতীয়: এপিবিএন।
  • ‘ঘ’ গ্রুপ: প্রথম: র্যাব-১১, নারায়ণগঞ্জ, দ্বিতীয়: র্যাব-১৫, কক্সবাজার, তৃতীয়: র্যাব-২, ঢাকা।
  • ‘ঙ’ গ্রুপ: প্রথম: ডিবি, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, দ্বিতীয়: তেজগাঁও বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তৃতীয়: মিরপুর বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

মাদকদ্রব্য উদ্ধারে বিজয়ী ইউনিট

  • ‘ক’ গ্রুপ: প্রথম: ময়মনসিংহ জেলা পুলিশ, দ্বিতীয়: কুমিল্লা জেলা পুলিশ, তৃতীয়: চট্টগ্রাম জেলা পুলিশ।
  • ‘খ’ গ্রুপ: প্রথম: ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ, দ্বিতীয়: কক্সবাজার জেলা পুলিশ, তৃতীয়: হবিগঞ্জ জেলা পুলিশ।
  • ‘গ’ গ্রুপ: প্রথম: লালমনিরহাট জেলা পুলিশ, দ্বিতীয়: শেরপুর জেলা পুলিশ, তৃতীয়: গাজীপুর জেলা পুলিশ।
  • ‘ঘ’ গ্রুপ: প্রথম: র্যাব-১৫, কক্সবাজার, দ্বিতীয়: র্যাব-৯, সিলেট, তৃতীয়: র্যাব-১১, নারায়ণগঞ্জ।
  • ‘ঙ’ গ্রুপ: প্রথম: ওয়ারী বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, দ্বিতীয়: তেজগাঁও বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, তৃতীয়: মতিঝিল বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
  • ‘চ’ গ্রুপ: প্রথম: হাইওয়ে পুলিশ, দ্বিতীয়: রেলওয়ে পুলিশ, তৃতীয়: এপিবিএন।

শিল্ড প্যারেড প্রতিযোগিতায় ফলাফল

শিল্ড প্যারেড প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে যৌথ মেট্রোপলিটন দল, দ্বিতীয় স্থান লাভ করেছে এপিবিএন দল এবং তৃতীয় হয়েছে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ দল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ