ব্রাজিলের বাদ পড়ায় অবাক নয় আর্জেন্টিনা, বললেন পারেদেস
ব্রাজিলের বাদ পড়ায় অবাক নয় আর্জেন্টিনা

নরওয়ের কাছে ২-১ গোলে হেরে ব্রাজিলের বিশ্বকাপ মিশন শেষ হয়েছে। এর ফলে টানা ষষ্ঠ বিশ্বকাপ থেকে শূন্য হাতেই ফিরতে হচ্ছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের। ব্রাজিলের এই বাদ পড়া দেখে অবশ্য অবাক হয়নি আর্জেন্টিনা। বিষয়টি জানিয়েছেন আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস।

পারেদেসের প্রতিক্রিয়া

সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘গতকাল ব্রাজিল বাদ পড়ায় আমরা অবাক হইনি। কারণ আমরা জানি প্রতিটা জাতীয় দলই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এই বিশ্বকাপে যে কেউ যে কাউকে হারাতে পারে। ব্রাজিলের বাদ পড়াটা অবশ্যই বড় খবর। কিন্তু এখানে কোনো ম্যাচই সহজ নয়।’

মিশর ম্যাচ নিয়ে ভাবনা

আগামীকাল মঙ্গলবার আর্জেন্টিনার প্রতিপক্ষ মিশর। সে ম্যাচ সম্পর্কে তিনি বলেন, ‘কেপ ভার্দে আমাদের শিখিয়েছে, কোনো ম্যাচই সহজ হবে না। আমরা এটা আগে থেকেই জানতাম, এই বিষয়ে আমরা পরিষ্কার ছিলাম। মিশর নিশ্চিতভাবেই খুব কঠিন প্রতিপক্ষ হবে।’

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তিনি আরও বলেন, ‘আমরা সেরা পারফরম্যান্স দিতে চাই। সবসময় ভালো খেলা যায় না, সবসময় নিজেদের চাওয়া মতো সবকিছু হয় না। মাঝেমধ্যে কষ্ট করতে হয়। তবে জেতাটাই গুরুত্বপূর্ণ ছিল, আর এভাবে জেতাটাও গুরুত্বপূর্ণ।’

একাদশে ফেরার সম্ভাবনা

কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে ভালো পারফরম্যান্সের পর কাল মিশরের বিপক্ষে শুরুর একাদশে থাকার সম্ভাবনা আছে পারেদেসের। এ নিয়ে তিনি বলেন, ‘আমি সবসময় নিজেকে একাদশে দেখি। প্রতিদিন অনুশীলন করে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি, যাতে সবসময় নিজেকে একাদশে দেখতে পারি। তবে আমরা মোট ২৬ জন খেলোয়াড়, আর কোচকে ১১ জন বেছে নিতে হয়। তাই অপেক্ষা করাটাই এখন আমার কাজ।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ম্যাচের প্রেক্ষাপট

মঙ্গলবার আটলান্টা স্টেডিয়ামে বিশ্বকাপের শেষ আটে জায়গা করে নিতে মিশরের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বেলজিয়াম, ইরান ও নিউজিল্যান্ডের গ্রুপে দ্বিতীয় হয়ে পরের রাউন্ডে উঠেছিল মিশর। শেষ বত্রিশে তারা পেনাল্টিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। এই ম্যাচে জিতলে শেষ আটে কানসাসে কলম্বিয়া ও সুইজারল্যান্ডের ম্যাচের বিজয়ী দলের মুখোমুখি হবে আর্জেন্টিনা।