রাজধানীতে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত
আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

ফুটবল বিশ্বকাপ ২০২৬ কে ঘিরে বিশ্বজুড়ে যখন উন্মাদনা, তার রেশ লেগেছে বাংলাদেশেও। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার প্রতি ভালোবাসা প্রকাশ করতে রাজধানীতে আয়োজন করা হয় বর্ণাঢ্য 'বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা সমর্থক শোভাযাত্রা'।

শোভাযাত্রার পথ ও পরিবেশ

মঙ্গলবার (১৬ জুন) বিকালে শাহবাগ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি সায়েন্সল্যাব মোড় হয়ে রবীন্দ্র সরোবরে গিয়ে শেষ হয়। আকাশি-সাদা রঙের পতাকা, রঙিন বেলুন এবং বাংলাদেশ ও আর্জেন্টিনার জাতীয় পতাকা হাতে নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন সমর্থকরা। বিশ্বকাপের থিম সংগীতের তালে নেচে-গেয়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করেন তারা।

উদ্বোধন ও বক্তব্য

বাংলাদেশে অবস্থানরত আর্জেন্টিনা ফুটবল দলের অসংখ্য ভক্ত-সমর্থকের উদ্যোগে আয়োজিত এ শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক ও বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক আর্জেন্টিনা সমর্থক।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, বাংলাদেশের ফুটবলপ্রেমীরা যে আর্জেন্টিনাকে হৃদয় দিয়ে সমর্থন করেন, আজকের এই বিপুল উপস্থিতি সেটিই প্রমাণ করছে। আর্জেন্টিনা সমর্থকদের এমন আয়োজন ফুটবলের প্রতি মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ। তিনি আরও বলেন, খেলায় প্রতিদ্বন্দ্বিতা থাকবে, তবে সেটি হতে হবে সৌহার্দ্যপূর্ণ। ফুটবল আনন্দ ও সম্প্রীতির বার্তা বহন করে। আমি আশা করি, সবাই উৎসবমুখর পরিবেশ বজায় রেখে বিশ্বকাপের আনন্দ উপভোগ করবেন।

শোভাযাত্রায় অংশগ্রহণ

শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকদের মধ্যে ছিল শিশু, কিশোর, তরুণ ও প্রবীণদের সরব উপস্থিতি। আকাশি-সাদা জার্সি ও পতাকায় সজ্জিত সমর্থকদের পদচারণায় রাজধানীর সড়কে সৃষ্টি হয় এক ভিন্ন আবহ।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ভালোবাসার বহিঃপ্রকাশ

আর্জেন্টাইন ফুটবলের প্রতি বাংলাদেশের সমর্থকদের আবেগ ও ভালোবাসা বিশ্বজুড়েই বরাবর প্রশংসিত হয়ে এসেছে। সেই ভালোবাসারই আরেকটি রঙিন বহিঃপ্রকাশ দেখা গেল রাজধানীর এ বর্ণাঢ্য শোভাযাত্রায়।