আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে সমর্থকদের উচ্ছ্বাসের ছবি
আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে সমর্থকদের উচ্ছ্বাসের ছবি

বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচ শুরুর আগে থেকেই আর্জেন্টিনার সমর্থকদের উচ্ছ্বাস দেখা গেছে। রয়টার্সের তোলা ছবিতে দেখা যায়, বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা নিয়ে সমর্থকরা স্টেডিয়ামে হাজির হয়েছেন।

নিউইয়র্কে বড় পর্দায় ম্যাচ দেখা

নিউইয়র্কের একটি পাবলিক স্কোয়ারে বড় পর্দায় ম্যাচটি দেখছেন আর্জেন্টিনার সমর্থকরা। রয়টার্সের আরেকটি ছবিতে দেখা যায়, আর্জেন্টিনার প্রথম গোলের পর তারা উল্লাসে মেতে ওঠেন।

কানসাস সিটি স্টেডিয়ামের দৃশ্য

কানসাস সিটি স্টেডিয়ামের গ্যালারিতে ম্যাচ শুরুর আগে আর্জেন্টিনার সমর্থকদের উচ্ছ্বাস ধরা পড়েছে এএফপির ক্যামেরায়। এক সমর্থক মেসি-ম্যারাডোনার প্রতিকৃতি আঁকা ড্রাম বাজাচ্ছেন। আরেকটি ছবিতে দেখা যায়, প্রিয় দলের জার্সি পরে, বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা নিয়ে দলবেঁধে স্টেডিয়ামে হাজির হয়েছেন আর্জেন্টাইন সমর্থকরা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মায়ামি সৈকতে উল্লাস

ফ্লোরিডার মায়ামি সৈকতেও বড় পর্দায় খেলা দেখতে এসে আর্জেন্টিনার সমর্থকরা উল্লাসে মেতে ওঠেন। এএফপির তোলা ছবিতে সেই দৃশ্য ফুটে উঠেছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ