আর্জেন্টিনার জয়ে ঢাবি ক্যাম্পাসে সমর্থকদের উচ্ছ্বাস
আর্জেন্টিনার জয়ে ঢাবি ক্যাম্পাসে সমর্থকদের উচ্ছ্বাস

লিওনেল মেসির গোলের পর নীল-সাদা জার্সিতে বিজয়ের হাসি দেখা গেছে সমর্থকদের মধ্যে। আর্জেন্টিনার পতাকার রঙে বানানো বেলুন হাতে ছবি তুলেছেন এক নারী। শিশুকেও আর্জেন্টিনার জার্সি পরিয়ে খেলা দেখাতে নিয়ে এসেছেন এক অভিভাবক।

গোল দিতে না পারায় আক্ষেপ

গোল দিতে না পারায় এক সমর্থকের আক্ষেপ দেখা গেছে ক্যাম্পাসে। তবে পতাকা, স্লোগান আর আনন্দে মুখর ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। চোখে প্রিয় তারকার প্রতি ভালোবাসা নিয়ে বিশেষ নকশার সানগ্লাস ও গালে আর্জেন্টিনার পতাকার রঙে উদ্‌যাপন করছেন এক সমর্থক।

উচ্ছ্বাসে সরব ক্যাম্পাস

হাতে পতাকা, মুখে হাসি, হৃদয়ে আর্জেন্টিনা—সমর্থকদের উচ্ছ্বাসে সরব ক্যাম্পাসের চারপাশ। জর্ডানের বিপক্ষে জয়ে উৎসবে মেতেছেন আর্জেন্টিনা সমর্থকেরা। সকাল থেকেই ছিল রোদের চোখরাঙানি, তাই খেলা দেখতে ছাতা হাতে এসেছেন দুই সমর্থক। আর্জেন্টিনা সমর্থকদের উল্লাসের বাঁধভাঙা জোয়ার দেখা গেছে পুরো এলাকায়।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ