বাজি হেরে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনার সমর্থক
বাজি হেরে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনার সমর্থক

ফুটবল বিশ্বকাপ মানেই সমর্থকদের আবেগ, উন্মাদনা আর নানা ব্যতিক্রমী কাণ্ড। সেই উন্মাদনার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সূর্যনগর গ্রামের আর্জেন্টিনার সমর্থক ফয়সাল আহাম্মেদ জুমান (২৩)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বাজি রক্ষা করতে ব্রাজিলের জয়ের পর মাথা ন্যাড়া করেছেন তিনি।

বাজির ঘোষণা ও বাস্তবায়ন

শুক্রবার (১৯ জুন) সন্ধ্যায় নিজের ব্যক্তিগত ফেসবুক আইডিতে তিনি ঘোষণা দেন- হাইতির বিপক্ষে ম্যাচে ব্রাজিল জয়ী হলে তিনি মাথা ন্যাড়া করে এলাকায় ঘুরবেন। শনিবার (২০ জুন) সকালে অনুষ্ঠিত ম্যাচে হাইতিকে ৩-০ গোলে পরাজিত করে ব্রাজিল। ম্যাচ শেষ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া নিজের প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে আর্জেন্টিনার জার্সি গায়ে দিয়ে মাথা ন্যাড়া করেন তিনি।

স্থানীয়দের প্রতিক্রিয়া

এ সময় ঘটনাটি দেখতে ভিড় করেন স্থানীয় ফুটবলপ্রেমী ও কৌতূহলী মানুষ। ফয়সাল আহমেদ জুম্মান বলেন, "খেলাধুলা বিনোদনের একটি বড় মাধ্যম। আমি মজা করে এই বাজি ধরেছিলাম। ব্রাজিল জিতেছে, তাই কথা অনুযায়ী মাথা ন্যাড়া করেছি।"

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরবর্তী খেলাসমূহ

  • গ্রুপ এফ: রাত ১১টা - নেদারল্যান্ডস বনাম সুইডেন, এনআরজি স্টেডিয়াম, হিউস্টন, যুক্তরাষ্ট্র
  • রোববার ২১ জুন ২০২৬ [গ্রুপ ই]: রাত ২টা - জার্মানি বনাম আইভরি কোস্ট, বিএমও ফিল্ড, টরন্টো, কানাডা
  • রোববার ২১ জুন ২০২৬ [গ্রুপ ই]: সকাল ৬টা - ইকুয়েডর বনাম কুরাসাও, অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র