আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচের আগে মিয়ামিতে ঝড়ের সতর্কতা, বজ্রপাতের শঙ্কা
আর্জেন্টিনা ম্যাচের আগে মিয়ামিতে ঝড়ের সতর্কতা

বিশ্বকাপের শেষ বত্রিশে আজ কেপ ভার্দের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। ম্যাচটি হবে মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে। তবে ম্যাচের কয়েক ঘণ্টা আগে এল বড় এক দুঃসংবাদ।

মিয়ামিতে ঝড়ের সতর্কতা

লিওনেল মেসির শহর মিয়ামিতে আজ জারি হয়েছে ঝড়ের সতর্কতা। স্থানীয় সময় বিকেল ছয়টায় শুরু হওয়ার কথা এই ম্যাচের। এর আগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

বৃষ্টি অবশ্য খুব একটা সমস্যার বিষয় নয়, ঝুম বৃষ্টিতেও ফুটবল খেলা চলতে থাকে। কিন্তু বড় সমস্যাটা হবে বজ্রপাত হলে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আবহাওয়ার পরিবর্তনশীলতা

আজ সকালের দিকে মিয়ামির আকাশ ছিল বেশ মেঘলা, মাঝে মাঝে দেখা গেছে ধূসর মেঘও। আবার কিছু সময়ের জন্য আকাশ পরিষ্কার হয়ে সূর্যের দেখাও মিলেছে।

আবহাওয়া প্রতিবেদন অনুযায়ী, বিকেলে রোদ, মেঘ আর ঝড়ের পালাবদল দেখা যেতে পারে মিয়ামিতে। তবে বজ্রপাত হলেই ঝুঁকি বেড়ে যাবে।

বজ্রপাতে খেলা বন্ধের নিয়ম

যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী, স্টেডিয়াম থেকে তেরো কিলোমিটারের মধ্যে বজ্রপাতের আভাস পাওয়া গেলে অন্তত ত্রিশ মিনিটের জন্য খেলা বন্ধ রাখতে হয়। এই সময়ে মাঠ থেকে খেলোয়াড় ও গ্যালারি থেকে দর্শক, দুজনকেই সরিয়ে নেওয়া হয়।

এই ত্রিশ মিনিটের মধ্যে যদি আবার বজ্রপাত হয়, তাহলে সময় আবার নতুন করে গণনা শুরু হয়। তাই খেলা কতক্ষণ বন্ধ থাকবে, তা আগে থেকে বলা কঠিন।

খেলা পুনরায় শুরু করার প্রক্রিয়া

পুরোটাই নির্ভর করছে আবহাওয়ার ওপর। খেলা বন্ধ হয়ে আবার শুরু হওয়ার আগে খেলোয়াড়দের পাঁচ মিনিট শরীর গরম করার সুযোগ দেওয়া হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ