আর্জেন্টিনার জর্ডানকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন
আর্জেন্টিনার জর্ডানকে ২-১ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন

গ্রুপপর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে মাঠে নেমেছে আর্জেন্টিনা। শুরুটাও দুর্দান্ত পেয়েছে আলবিসেলেস্তেরা। ২-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করে বর্তমান চ্যাম্পিয়নরা। তবে বিরতি থেকে ফিরে এক গোল শোধ করে জর্ডান।

একাদশে বড় পরিবর্তন

শীর্ষস্থান আগেই নিশ্চিত হওয়ায় জর্ডানের বিপক্ষে একাদশে বড় পরিবর্তন এনেছেন আর্জেন্টাইন কোচ স্কালোনি। সর্বশেষ ম্যাচের একাদশ থেকে মোট ৯ পরিবর্তন নিয়ে মাঠে নামছে আলবিসেলেস্তেরা।

প্রথমার্ধে আর্জেন্টিনার দুর্দান্ত শুরু

জর্ডানের বিপক্ষে ম্যাচের ১৯ মিনিটে গোলের দেখা পায় আর্জেন্টিনা। দারুণ এক ফ্রি–কিক থেকে গোলটি করেছেন জিওভানি লো সেলসো। এরপর ম্যাচে ৩১ মিনিটে আবারও গোলের দেখা পায় আর্জেন্টিনা। পেনাল্টি থেকে বল জালে জড়ান লাওতারো মার্টিনেজ। এতে ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দ্বিতীয়ার্ধে জর্ডানের গোল

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৫ মিনিটে গোলের দেখা পায় জর্ডান। মুসা আর–তামারির গোলে ব্যবধান কমায় জর্ডান। এ নিয়ে বিশ্বকাপে নিজেদের তিন ম্যাচেই গোল পেল জর্ডান।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ