বিকেএসপি ঢাকা ২-১ গোলে থ্রি-ব্রাদার্স জামালপুরকে হারিয়ে ফাইনালে
বিকেএসপি ঢাকার ফাইনালে ওঠা: থ্রি-ব্রাদার্সকে ২-১ গোলে হারিয়েছে

গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে শুক্রবার (৩ জুলাই) অনুষ্ঠিত সেমিফাইনালে বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) ঢাকা ২-১ গোলে থ্রি-ব্রাদার্স জামালপুরকে হারিয়ে ফাইনালে উঠেছে।

ম্যাচের মূল ঘটনা

দ্বিতীয়ার্ধের ৪৮ মিনিটে প্রথম গোলটি করেন ১৪ নম্বর খেলোয়াড় রানা। এরপর ৬৪ মিনিটে বিকেএসপির পক্ষে আরও একটি গোল করেন ৯ নম্বর রাহিদ। তবে শেষ মুহূর্তে ৯৩ মিনিটে পেনাল্টি থেকে একটি গোল পেয়ে থ্রি-ব্রাদার্স ব্যবধান ১ গোলে কমায়।

অতিথি ও উদ্বোধন

শুক্রবারের খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফোর্টিস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাদাত হোসেন। খেলাটি উদ্বোধন করেন গাজীপুর মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক চেয়ারম্যান আকম মোফাজ্জল হোসেন। সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক গাসিক সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রেফারি ও টুর্নামেন্টের সময়সূচি

প্রধান রেফারি হিসেবে খেলাটি পরিচালনা করেন এসএম জসিম আক্তার। সহকারী রেফারি ছিলেন বিকাশ সরকার এবং ইশতিয়াক আহমেদ ফাহিম। চতুর্থ রেফারি ছিলেন আমিনুল ইসলাম। গত ২০ জুন থেকে শুরু হয় বরকত স্টেডিয়ামে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬। সারা দেশ থেকে মোট ১৬টি জেলা দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দর্শক ও অন্যান্য উপস্থিতি

সেমিফাইনাল খেলা দেখতে দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের নির্বাচিত সেরা দর্শক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুস সালাম, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, আয়োজক কমিটির সদস্য সচিব আব্দুর রউফ নয়ন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, ক্রীড়া সংগঠক ও বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, বিএনপি নেতা ও সাবেক জিএস লুতফর রহমান লাতু, মহানগর কৃষক দলের আহ্বায়ক আতাউর রহমান, জিয়া পরিষদ গাজীপুর মহানগরের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান মুন্না, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম খান, শেখ রাসেল আহাম্মেদ শ্যামল, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমরান রেজা প্রমুখ।

পরবর্তী ম্যাচ

শনিবার (৪ জুলাই) মাঠে নামবে দুই শক্তিশালী দল টঙ্গী ফুটবল একাডেমি বনাম একরাম স্মৃতি ফুটবল একাডেমি, মানিকগঞ্জ জেলা। প্রতিদিন হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকদের উপস্থিতিতে টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে উঠেছে।