বিশ্বকাপ ফুটবল ২০২৬: অভিষেক, মাসকট, ট্রফি ও অন্যান্য তথ্য
বিশ্বকাপ ফুটবল ২০২৬: নানা তথ্য ও পরিসংখ্যান

সাধারণ জ্ঞান: বিশ্বকাপ ফুটবলবিষয়ক প্রশ্নোত্তর নিয়ে এই আয়োজন। ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের ফিফা বিশ্বকাপ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হলো।

অভিষেক ও অংশগ্রহণকারী দল

২০২৬ সালের ফিফা ফুটবলে অভিষেক হচ্ছে চারটি দলের। দলগুলো হলো—কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান। বিশ্বকাপে এবারই প্রথম ৪৮টি দল অংশ নিচ্ছে, আগে ছিল ৩২টি। স্বাগতিক তিন দেশ কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো বাছাইপর্ব ছাড়াই সরাসরি খেলছে। ইউরোপিয়ান কনফেডারেশন (UEFA) থেকে সর্বোচ্চ ১৬টি দল সুযোগ পাচ্ছে। বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী ক্ষুদ্রতম দেশ হলো কুরাসাও।

মাসকট ও ট্রফি

ফিফা ফুটবল–২০২৬-এর অফিশিয়াল মাসকট তিনটি—কানাডার ‘মেপল’, মেক্সিকোর ‘জায়ু’ এবং যুক্তরাষ্ট্রের ‘ক্লাচ’। ফিফা বিশ্বকাপ ট্রফির নকশাকার ইতালীয় ভাস্কর সিলভিও গাজানিগা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আসর ও আয়োজক

২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ ২৩তম আসর। এটি যৌথভাবে তিন দেশে অনুষ্ঠিত হচ্ছে—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ইতিহাসের প্রথম দেশ হিসেবে তিনবার বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জন করেছে মেক্সিকো (১৯৭০, ১৯৮৬ এবং ২০২৬)।

ম্যাচ ও স্টেডিয়াম

২০২৬ বিশ্বকাপে সর্বমোট ১০৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। তিন দেশ মিলিয়ে সর্বমোট ১৬টি স্টেডিয়ামে ম্যাচগুলো খেলা হবে। আয়োজক তিন দেশের মধ্যে যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ম্যাচটি মেক্সিকোর এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচটি হবে মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সিতে।

বল ও অন্যান্য

২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের বলের নাম ‘ট্রিওন্ডা’।

অধ্যাপক মোহাম্মদ আফলাতুন, অধ্যক্ষ, হাজারীবাগ সরকারি কলেজ, ঢাকা। প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন। ভর্তি থেকে আরও পড়ুন: পাঠ্যবই থেকে, সপ্তম শ্রেণি, পড়াশোনা, বিশ্বকাপ ফুটবল, ক্যাডেট কলেজে ভর্তি–২০২৭।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ