প্রধানমন্ত্রীর বিশ্বকাপ সমর্থন: ইংল্যান্ডের পক্ষে ইঙ্গিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশ্বকাপ সমর্থন ইংল্যান্ডের দিকে

বিশ্বজুড়ে চলছে ফুটবল উন্মাদনা। বিশ্বের কোটি কোটি ফুটবলপ্রেমীদের মতো রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখরাও নিজেদের পছন্দের দলকে সমর্থন দিচ্ছেন। এবার নিজের প্রিয় দলের নাম জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর মন্তব্য

মঙ্গলবার (১৬ জুন) চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে বিশ্বকাপে কোন দলের সমর্থন করছেন এমন প্রশ্নের জবাবে হাস্যরসের সুরে প্রধানমন্ত্রী বলেন, “দীর্ঘদিন একটি দেশে ছিলাম। তাই বুঝে নিন।”

তার এই মন্তব্যের পর অনেকেই মনে করছেন— তিনি ইংল্যান্ডের সমর্থক। কারণ রাজনৈতিক জীবনের একটি লম্বা সময় তিনি যুক্তরাজ্যে অবস্থান করেছেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

ক্রীড়াঙ্গনে আলোচনা

ক্রীড়াঙ্গনে ইতোমধ্যেই তার এই মন্তব্য নিয়ে আলোচনা শুরু হয়েছে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ