নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধকে কুপিয়ে হত্যা
নড়াইলে ফুটবল খেলাকে কেন্দ্র করে হামলা, বৃদ্ধ নিহত

নড়াইল সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে মোস্তফা কাজী (৬৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার বিকেল তিনটার দিকে উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মোস্তফা কাজী সদর উপজেলার পলইডাঙ্গা গ্রামের মৃত আকমল কাজীর ছেলে। তিনি বর্তমানে ভদ্রবিলা ও পলইডাঙ্গা গ্রামের মধ্যবর্তী মহারাগ গ্রামে বসবাস করতেন।

ঘটনার পটভূমি

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে সদর উপজেলার ভদ্রবিলা বাজার এলাকায় ভদ্রবিলা ও পাশের পলইডাঙ্গা গ্রামের কিশোরদের মধ্যে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। সেখানে দুই পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পরে দুই দফায় এই বিরোধ মীমাংসার চেষ্টা করলেও তা ব্যর্থ হয়।

হামলার বিবরণ

নিহত ব্যক্তির পরিবারের অভিযোগ, মোস্তফা কাজী পলইডাঙ্গা ও ভদ্রবিলার মধ্যবর্তী মহারাগ গ্রামে বসবাস করতেন। তবে তাঁর বাড়ি আগে পলইডাঙ্গায় ছিল। এ কারণে ফুটবলের বিরোধের জেরে আজ শুক্রবার বিকেলে ভদ্রবিলা বাজারে যাওয়ার পথে ভদ্রবিলা এলাকার কয়েকজন অতর্কিত হামলা চালিয়ে মোস্তফাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

উদ্ধার ও মৃত্যু

স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

পুলিশের কার্যক্রম

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুণ্ডু বলেন, ‘পুলিশের একাধিক ইউনিট ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে। একই সঙ্গে এই ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আইনের আওতায় আনার কাজও চলছে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ