বাবাদের কাছ থেকে ব্রাজিল জয়ের গল্প শুনতে পারেন হালান্ডরা
বাবাদের কাছ থেকে ব্রাজিল জয়ের গল্প শুনতে পারেন হালান্ডরা

নরওয়ে দলের কারও ব্রাজিলের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা নেই। নরওয়ে সর্বশেষ ব্রাজিলের মুখোমুখি হয়েছে ২০০৬ সালে। সে কারণে এবার বিশ্বকাপের শেষ ষোলোয় নরওয়ে–ব্রাজিল ম্যাচটি আর্লিং হালান্ডদের জন্য এক অন্য রকম অভিজ্ঞতাই।

ম্যাচের সময় ও স্থান

নিউইয়র্কের নিউ জার্সি স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার (৬ জুলাই) রাত ২টায় নরওয়ের মুখোমুখি হবে ব্রাজিল। এ ম্যাচ নিয়ে নরওয়ে কোচ স্টালে সোলবাকেন নিশ্চয়ই বিশেষ প্রস্তুতি নিচ্ছেন। খেলোয়াড়দের সঙ্গে তার নিজের অভিজ্ঞতাও নিশ্চয়ই ভাগ করেছেন। ১৯৯৮ বিশ্বকাপে গ্রুপ পর্বে ব্রাজিলের বিপক্ষে বিখ্যাত সেই জয়ে নরওয়ে দলে ছিলেন সোলবাকেন।

হালান্ডের বাবার অভিজ্ঞতা

আর্লিং হালান্ড এবার বিশ্বকাপে হ্যারি কেইনের সঙ্গে যৌথভাবে তৃতীয় (৫) সর্বোচ্চ গোলদাতা। খুব স্বাভাবিকভাবেই ব্রাজিলের বিপক্ষে নরওয়ের আক্রমণভাগে হালান্ডই মূল ভরসা। হালান্ড দরকার হলে ব্রাজিলের বিপক্ষে লড়াইয়ের অভিজ্ঞতাটুকু তার বাবা আলফি হালান্ডের কাছে শুনে নিতে পারেন।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

নরওয়ের সাবেক রাইট ব্যাক আলফি হালান্ড ১৯৯৪ থেকে ২০০১ পর্যন্ত জাতীয় দলে খেলেছেন। ১৯৯৭ সালে অসলোয় প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে ৪–২ গোলের জয়ে নরওয়ে দলে খেলেন আলফি। তখন তিনি নটিংহাম ফরেস্টে খেলেন। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবেই ক্যারিয়ারের বেশির ভাগ সময় কাটিয়েছেন আলফি। সেই সুবাদে ২০০০ সালে লিডসে জন্ম হয় তার ছেলে আর্লিং হালান্ডের। এখন তিনি ম্যানচেস্টার সিটির বড় তারকা।

অন্যান্য বাবাদের গল্প

হালান্ডের মতো নরওয়ে দলের ফরোয়ার্ড আলেকজান্ডার শরলথও তার পরিবারের দ্বারস্থ হতে পারেন। তার বাবা গোরান শরলথ আশির দশকের শেষ দিকে ও নব্বইয়ের দশকের শুরুতে নরওয়ের অন্যতম সেরা স্ট্রাইকার ছিলেন। অসলোয় ১৯৮৮ সালে ব্রাজিলের বিপক্ষে প্রথম মুখোমুখি দেখায় নরওয়ে দলে খেলেন গোরান। প্রীতি ম্যাচটি ১–১ গোলে ড্র হয় এবং গোরান গোল করতে পারেননি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

আরও একজন আছেন, তিনি নরওয়ে মিডফিল্ডার ক্রিশ্চিয়ান থর্সভেড। তার বাবা সাবেক গোলকিপার এরিক থর্সভেড ১৯৯৪ বিশ্বকাপে খেলেছেন। ১৯৮৮ সালের প্রীতি ম্যাচে নরওয়ের পোস্ট সামলানোর দায়িত্বে ছিলেন এরিক থর্সভেড।

পরিসংখ্যানে নরওয়ের অপরাজিত রেকর্ড

অবশ্য পরিসংখ্যানে তাকালে হালান্ডরা কিন্তু পরিবারের দ্বারস্থ হওয়ার চিন্তা নাও করতে পারেন। ব্রাজিলের বিপক্ষে এই পর্যন্ত চার ম্যাচ খেলে নরওয়ে একবারও হারেনি। ১৯৮৮ ও ১৯৯৭ সালে প্রীতি ম্যাচের ফল তো বলাই হয়েছে। ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বে নরওয়ের কাছে ২–১ গোলে হেরেছিল ব্রাজিল। ২০০৬ সালে সর্বশেষ মুখোমুখি (প্রীতি ম্যাচ) ম্যাচ ড্র হয় ১–১ গোলে।