ঘানার শেষ মুহূর্তের গোলে পানামার হার, গ্রুপ এল-এ জয় শুরু
ঘানার শেষ মুহূর্তের গোলে পানামার হার

একেবারেই ম্যাড়ম্যাড়ে ম্যাচ। দুই দলই জমাতে পারেনি। রক্ষণশীল খেলা। তবে শেষ মুহূর্তে ভেলকি দেখিয়েছে আফ্রিকার দেশ ঘানা। বিপরীতে হৃদয় ভেঙেছে পানামার। গ্রুপ এল-এ নিজেদের প্রথম ম্যাচে পানামার বিপক্ষে জয় ১-০ গোলের তুলে নিয়েছে ঘানা। ৯৫ মিনিটে দেওয়া গোলে তিন পয়েন্ট তুলে ম্যাচ শেষ করলো কার্লোস কুইরোজের দল।

ম্যাড়ম্যাড়ে ম্যাচে পানামার দাপট

ম্যাড়ম্যাড়ে ম্যাচে কিছুটা দাপট দেখিয়েছে উত্তর আমেরিকার দেশ পানামা। তবে ১১টি শট নিলেও গোলের দেখা পায়নি। এর মধ্যে চারটি শট ছিল গোলমুখে। বল দখলেও এগিয়ে ছিল দলটি। শুধু ঘানার জাল পর্যন্ত নিতে পারেনি।

ঘানার শেষ মুহূর্তের ভেলকি

অপরদিকে ঘানা একেবারে ম্যাচের অন্তিম মুহূর্তে ভেলকি দেখায়। থমাস আসান্তের পাস থেকে গোল করেন কালেব ইয়ারেনকিই। শেষ আরও ৪ মিনিট পেলেও পানামা সমতায় ফেরাতে পারেনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ