জার্মানির জয়ের শুরু, কুরাসাওকে হারিয়ে গ্রুপ পর্বে এগিয়ে গেল তারা
জার্মানির জয়ের শুরু, কুরাসাওকে হারিয়ে গ্রুপ পর্বে এগিয়ে গেল তারা

সর্বশেষ দুই আসরে গ্রুপ পর্বই পার হতে পারেনি জার্মানি। এবার সেই হতাশা পেছনে ফেলার লক্ষ্যে গ্রুপ ই-তে খেলতে নেমেছে তারা। গ্রুপ ফেবারিটরা মুখোমুখি হয়েছে পুঁচকে কুরাসাওর। ষষ্ঠ মিনিটে ফেলিক্স এনমেচার গোলে এগিয়েও গেছে। দুর্দান্ত সেই গোলে অ্যাসিস্ট করেছেন ফ্লোরিয়ান ভির্টজ।

শুরুর গোলের বিবরণ

শুরুর গোলের আগে মুসিয়ালার শট ব্লকড করেছিলেন কুরাসাও গোলকিপার। তার পর ভির্টচের ছোট পাস পথে পড়লে ডান প্রান্তে দর্শনীয় শটে জাল কাঁপান এনমেচা। তাতে কীর্তিও গড়েছেন তিনি। বিশ্বকাপ অভিষেকে গোলের দেখা পেয়েছেন। সর্বশেষ ২০১৪ বিশ্বকাপে অভিষেকে গোলের কীর্তি গড়েছিলেন ম্যাটস হামেলস।

জার্মানির আক্রমণ ও কুরাসাওয়ের প্রতিরোধ

শুরুর গোলের পর থেকে বার বার আক্রমণ শাণিয়ে গেছে জার্মানি। ফলে শুরুর দিকে চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের আক্রমণ সামলাতেই ব্যস্ত থাকতে হচ্ছে দেড় লাখ জন সংখ্যার ছোট্ট দেশটিকে। যাার এবারই বিশ্বকাপ অভিষেক করেছে। তবে ২১ মিনিটে একটি গোল শোধও দিয়ে জার্মানিকে স্তব্ধ করে দিয়েছে তারা।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ