বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখতে গিয়ে ব্রাজিল সমর্থককে পিটুনি, আহত ১
বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখতে গিয়ে ব্রাজিল সমর্থককে পিটুনি

চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলায় বিশ্বকাপ ফুটবলের আর্জেন্টিনা-মিসর ম্যাচ দেখতে গিয়ে ব্রাজিল সমর্থককে পিটুনির অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে কাঁটাছাড়া ইউনিয়নের তেতৈয়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্রাজিল সমর্থকের নাম মাঈনুদ্দিন মিঠু (৩৫)। তিনি তেতৈয়া এলাকার বাসিন্দা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনার বিবরণ

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দা ইরফান উদ্দিন বলেন, মানচিত্রপাড়ার একটি দোকানে কয়েকজন মিলে ম্যাচটি উপভোগ করছিলেন। খেলা শুরুর পর মিসরের খেলোয়াড় আর্জেন্টিনার জালে গোল করতেই উল্লাস করেন ব্রাজিলের এক সমর্থক মাঈনুদ্দিন মিঠু। এতে ক্ষিপ্ত হয়ে ঘটনাস্থলে থাকা আর্জেন্টিনা সমর্থক মোহাম্মদ সাকিব (২০) তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়ান। পরে বিষয়টি দুজনের মারামারিতে গড়ায়। একপর্যায়ে কাঠের টুকরা দিয়ে মাঈনুদ্দিনের ডান চোখের ওপরে আঘাত করেন সাকিব। এতে মাঈনুদ্দিনের মুখ থেকে রক্ত ঝরতে থাকে। মাঈনুদ্দিনের ঘুষিতে সাকিবও মাথায় আঘাত পেয়েছেন।

চিকিৎসার অবস্থা

মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক রাজু সিংহ প্রথম আলোকে বলেন, রাতে খেলা দেখাকে কেন্দ্র করে মারামারিতে আহত এক যুবককে হাসপাতালে আনা হয়। তাঁর ডান চোখের ওপরে পাঁচ সেন্টিমিটার লম্বা এবং পাশে দুই সেন্টিমিটার ও এক সেন্টিমিটারের গভীর ক্ষত ছিল। ডান চোখের কোনায় আঘাত ও ফোলা ছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চিকিৎসক রাজু সিংহ আরও বলেন, ‘আঘাত দেখে ধারণা করা হচ্ছে, লাঠি বা কাঠের টুকরা দিয়ে তাঁকে আঘাত করা হয়েছে। আঘাত পাওয়ার পর বেশ কয়েকবার বমি করায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অভিযুক্তের অবস্থান

অভিযোগের বিষয়ে জানতে আর্জেন্টিনা সমর্থক মোহাম্মদ সাকিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়। তাঁকে এলাকায় গিয়ে খুঁজে পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি পলাতক বলে ধারণা করা হচ্ছে।