বিশ্বকাপ ফুটবল দেখাকে কেন্দ্র করে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত গ্রেফতার
বিশ্বকাপ ফুটবল দেখাকে কেন্দ্র করে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত গ্রেফতার

রাজধানীর আদাবরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত পারভেজকে (৩০) গ্রেফতার করেছে র‌্যাব-২। শনিবার (৪ জুলাই) রাতে তাকে গ্রেফতার করা হয়। রবিবার (৬ জুলাই) র‌্যাব-২ এর মিডিয়া অফিসার মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য জানান।

গ্রেফতার ও মামলার বিবরণ

মেজর এম মুবীন রহমান তাপস বলেন, আদাবরে বিএনপি নেতা হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত পারভেজকে গ্রেফতার করা হয়েছে। তিনি এ হত্যার ঘটনায় দায়ের করা মামলার দুই নম্বর আসামি। এর আগে বৃহস্পতিবার আদাবরের নবোদয় হাউজিং থেকে একই ঘটনায় তিন জনকে আটক করে পুলিশ। তারা হলো, শোয়েব (৩০), আরমান (১৯) ও নয়ন (১৯)।

ঘটনার পটভূমি

পুলিশ ও মামলার সূত্রে জানা গেছে, বিএনপি নেতাকে দলীয় অভ্যন্তরীণ দ্বন্দ্বে হত্যা করা হয়। বিশ্বকাপের খেলা দেখা নিয়ে ঝামেলার বিষয়টি নাটক ছিল। মূলত তাকে হত্যার সব পরিকল্পনা আগেই সাজিয়েছিল হত্যাকারীরা। ব্রাজিল ও জাপানের খেলা দেখা নিয়ে গত ২৯ জুন রাতে নবোদয় হাউজিংয়ে দুই পক্ষের মারামারি হয়। ওই ঘটনায় নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা একটি পক্ষ এবং একই এলাকার রিপন ও পারভেজ আরেকটি পক্ষ ছিল।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সালিশ বৈঠক ও হত্যাকাণ্ড

এ নিয়ে বুধবার (১ জুলাই) সন্ধ্যায় দুই পক্ষই মীমাংসার জন্য নবোদয় হাউজিংয়ে সালিশের জন্য বসে। তবে বৈঠকে কোনও সমাধান না হওয়ায় রাত ৮টার দিকে সাদ্দাম ও বাদশা সেখান থেকে চলে যাচ্ছিলেন। ওই সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাদের শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক বাদশাকে মৃত ঘোষণা করেন। এছাড়া আহত সাদ্দাম বর্তমানে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত ও আহতের পরিচয়

আবুল বাশার বাদশা আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। সাদ্দাম হোসেন আদাবরের নবোদয় হাউজিং ইউনিট বিএনপির সভাপতি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ