আজ ইংলিশ প্রিমিয়ার লিগে মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেস। অন্যদিকে লা লিগায় মাঠে নামছে চ্যাম্পিয়নস বার্সেলোনা। এছাড়াও রয়েছে ঢাকা প্রিমিয়ার লিগ ও আইপিএলের উত্তেজনাপূর্ণ ম্যাচ।
ঢাকা প্রিমিয়ার লিগ
ঢাকা প্রিমিয়ার লিগে আজ চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিজেন্ডস-অগ্রণী ব্যাংক, আবাহনী-টাইগার্স, গুলশান-লেপার্ডস এবং মোহামেডান-স্ট্রাইকার্সের মধ্যকার লড়াইগুলো সকাল ৯টায় শুরু হবে। টি স্পোর্টস টিভি ও ইউটিউবে সরাসরি দেখা যাবে।
আইপিএল
আইপিএলে আজ বেঙ্গালুরু ও কলকাতার ম্যাচ রাত ৮টায়। সম্প্রচার করবে স্টার স্পোর্টস ১ ও ২।
ইংলিশ প্রিমিয়ার লিগ
ম্যানচেস্টার সিটি বনাম ক্রিস্টাল প্যালেসের ম্যাচ রাত ১টায়। স্টার স্পোর্টস সিলেক্ট ১-এ দেখা যাবে।
লা লিগা
আলাভেস বনাম বার্সেলোনার ম্যাচ রাত ১-৩০ মিনিটে। বিগিন অ্যাপে সম্প্রচারিত হবে।



