মালদ্বীপ টুর্নামেন্টে বাংলাদেশ দল, রোনান সুলিভান নিয়ে জটিলতা
মালদ্বীপ টুর্নামেন্টে বাংলাদেশ, রোনান সুলিভান জটিলতা

মালদ্বীপ ফুটবল অ্যাসোসিয়েশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চার জাতি টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ। ১ থেকে ১০ জুন পর্যন্ত অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় আরও দুই দল হিসেবে থাকছে পাকিস্তান ও আফগানিস্তান।

পরিকল্পনা পরিবর্তন

প্রথমে এই টুর্নামেন্টের জন্য অলিম্পিক দল পাঠানোর পরিকল্পনা করেছিল বাফুফে। তবে পরে আয়োজকদের অনুরোধে জাতীয় দল পাঠানোর সিদ্ধান্ত নেয় তারা। এই দলে যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান সুলিভানকে অন্তর্ভুক্ত করতে আগ্রহী দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থা।

কোচের প্রাথমিক দল

কয়েক দিন আগে কোচ মারুফুল হক বাফুফের সঙ্গে প্রাথমিক দল নিয়ে আলোচনা করেছেন। একই সময়ে দুটি জাতীয় দলের কার্যক্রম থাকায় খেলোয়াড়দের ভাগ করে নিতে হচ্ছে। সান মারিনোর বিপক্ষে ম্যাচে হামজা চৌধুরী ও জামাল ভূঁইয়ার মতো অভিজ্ঞরা থাকবেন। অন্যদিকে মালদ্বীপে যাওয়া দলটি হবে তুলনামূলক তরুণ নির্ভর।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

রোনান সুলিভান জটিলতা

প্রাথমিক দলে রাখা হয়েছে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় রোনান সুলিভানকে। এছাড়া আরও কয়েকজন প্রবাসী ফুটবলারও বিবেচনায় আছেন। তবে রোনানকে নিয়ে জটিলতা দেখা দিয়েছে। বয়সভিত্তিক সাফে ভালো পারফরম্যান্সের পর বাফুফে চাইছে বাংলাদেশি বংশোদ্ভূত এই স্ট্রাইকার মালদ্বীপের টুর্নামেন্টেও খেলুক। কিন্তু ওই সময়ে পরীক্ষা থাকায় বাংলাদেশের হয়ে খেলতে অনাগ্রহী তিনি।

বাফুফের চেষ্টা

এ নিয়ে বাফুফের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তবুও তাকে দলে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। মালদ্বীপ টুর্নামেন্টের ম্যানেজার শাহীন হাসান বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা তো মানসম্মত খেলোয়াড় দলে চাই। রোনান সুলিভানকে চাওয়া হয়েছে। যতদূর শুনেছি, পরীক্ষার কারণে তাকে না পাওয়ার সম্ভাবনা আছে। তবে তাকে পাওয়ার চেষ্টা চলছে বলে জানি। এছাড়া যেসব প্রবাসী ফুটবলারকে পাওয়া যাবে, তাদের নেওয়ার সুযোগ আছে। যেমন তানিন শালিককে পাওয়া যাবে, আরহাম নেই। আমরা চাই ভালো দল নিয়ে মালদ্বীপে ভালো করতে।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

অনুশীলন ও দল ঘোষণা

আগামী ২৪ মে থেকে মারুফুল হকের অধীনে ফর্টিসের মাঠে দলের অনুশীলন শুরু হওয়ার কথা রয়েছে। কয়েক দিনের মধ্যেই দল ঘোষণা করা হবে।