বিশ্বকাপ দেখেই ৬১ লাখ টাকা আয়! ফক্স স্পোর্টসের অনন্য চাকরি
বিশ্বকাপ দেখেই ৬১ লাখ টাকা আয়! ফক্সের চাকরি

সামনেই বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ। এই আসরকে সামনে রেখে সবচেয়ে আকর্ষণীয় চাকরির প্রস্তাব নিয়ে এসেছে ফক্স স্পোর্টস। যেখানে অফিসে যাওয়ারই প্রয়োজন নেই। পুরো সময়টাই কাটবে ফুটবল দেখে!

চাকরির বিবরণ

যুক্তরাষ্ট্রভিত্তিক চাকরির প্ল্যাটফর্ম ইনডিডের সঙ্গে যৌথভাবে ফক্স স্পোর্টস একজন ‘চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচার’ খুঁজছে। যার কাজই হবে বিশ্বকাপ ফুটবলের ম্যাচগুলো দেখা। সেজন্য পারিশ্রমিক ধরা হয়েছে ৫০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬১ লাখ টাকা। এক্ষেত্রে মোট ১০৪টি ম্যাচের সবকটিই দেখতে হবে।

কাজের স্থান ও পরিবেশ

চাকরির জন্য বেছে নেওয়া ব্যক্তিকে বসানো হবে নিউইয়র্কের টাইমস স্কয়ারের কেন্দ্রস্থলে কাচের তৈরি বিশেষ ঘরের ভেতর। সেখান থেকেই তিনি প্রতিটি ম্যাচ উপভোগ করবেন এবং সরাসরি দর্শকদের জন্য তৈরি করবেন সোশ্যাল মিডিয়া কনটেন্ট।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

সব ম্যাচ দেখতে হবে ফক্স ওয়ানে, যা বিশ্বকাপের অফিসিয়াল স্ট্রিমিং প্ল্যাটফর্ম। মূলত প্রতিটি ম্যাচকে ‘লাইভ ওয়াচ পার্টি’তে রূপ দেওয়াই হবে চিফ ওয়ার্ল্ড কাপ ওয়াচারের কাজ। যেখানে পথচারী ও পর্যটকরাও যুক্ত হতে পারবেন।

আবেদন প্রক্রিয়া

আগ্রহীরা ইনডিডের মাধ্যমে আবেদন করতে পারবেন। বিজয়ীর নাম ঘোষণা করা হবে বেসবল লিগের বোস্টন রেড সক্স ও নিউ ইয়র্ক ইয়াংকিসের ম্যাচ সম্প্রচারের সময় (৬ জুন)।

বিশ্বকাপের আয়োজন

উল্লেখ্য, ৪৮ দল নিয়ে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত। যার যৌথ আয়োজক যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ