ক্রিকেট ইতিহাসের আজ এক ঐতিহাসিক দিন: শূন্য রানে ১০ উইকেটের কীর্তি
ক্রিকেটে আজ ঐতিহাসিক দিন: শূন্য রানে ১০ উইকেট

ক্রিকেট ইতিহাসের আজকের দিনটি এক ঐতিহাসিক রেকর্ডের সাক্ষী। ১৯২২ সালের ৬ মে, ইংল্যান্ডের ইয়র্কশায়ারের জেলা পর্যায়ের একটি টুর্নামেন্টে জেনিংস টিউন নামের এক বোলার শূন্য রানে ১০ উইকেট নিয়ে অনন্য নজির গড়েন। প্রতিপক্ষের ১০ জন ব্যাটসম্যানকেই তিনি বোল্ড করেছিলেন। টিউনের বোলিং বিশ্লেষণ ছিল ৫ ওভার, ৫ মেডেন, ০ রান এবং ১০ উইকেট।

আন্তর্জাতিক ক্রিকেটে ১০ উইকেট

আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে ইনিংসে ১০ উইকেট নেওয়ার কীর্তি রয়েছে মাত্র তিন বোলারের—জিম লেকার, অনিল কুম্বলে ও এজাজ প্যাটেল। প্রথম শ্রেণির ক্রিকেটেও ইনিংসে ১০ উইকেট নেওয়ার উদাহরণ কম নয়। প্রথম শ্রেণির ক্রিকেটে সেরা বোলিংয়ের রেকর্ডটি হেডলি ভেরিটির দখলে। ১৯৩২ সালে কাউন্টি চ্যাম্পিয়নশিপে নটিংহামশায়ারের দ্বিতীয় ইনিংসে ১০ রানে ১০ উইকেট নিয়েছিলেন ইয়র্কশায়ারের বাঁহাতি স্পিনার।

শূন্য রানে ১০ উইকেটের তালিকা

ক্রিকেট ইতিহাসে শূন্য বা কোনো রান না দিয়ে ১০ উইকেট নেওয়ার ঘটনা লিপিবদ্ধ আছে ২৫টি। এই ২৫ জন বোলারের মধ্যে দুজনের কীর্তি বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রথমজন জেনিংস টিউন, যিনি ১৯২২ সালের ৬ মে এই কীর্তি গড়েন। দ্বিতীয়জন অ্যালেক্স কেলি, যিনি ১৯৯৪ সালে ইংল্যান্ডের ডারহামে বয়সভিত্তিক একটি টুর্নামেন্টে টিউনের কীর্তির পুনরাবৃত্তি করেন। কেলি তখন ১৭ বছর বয়সী বোলার।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কেলির পর আরও দুজন বোলার কোনো রান না দিয়ে ১০ উইকেট পেয়েছেন, তবে তারা সবাইকে বোল্ড করতে পারেননি। সর্বশেষ ১৯৯৮-৯৯ মৌসুমে ব্রিসবেনের একটি টুর্নামেন্টে রানাতুঙ্গাস নামের একটি দলের বিপক্ষে বেসাইড মাডিসের হয়ে শূন্য রানে ১০ উইকেট নেন ডি মর্টন।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ