ইরানের ফুটবল কর্মকর্তারা ফিফার সঙ্গে বৈঠকের উদ্যোগ নিচ্ছেন
ইরানের ফুটবল কর্মকর্তারা ফিফার সঙ্গে বৈঠকের উদ্যোগ নিচ্ছেন

যুক্তরাষ্ট্রে বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর মন্তব্যের পর এবার নতুন কিছু ঘটতে যাচ্ছে। ইরানের ফুটবল কর্মকর্তারা ফিফার নেতৃত্বের সঙ্গে বৈঠকের উদ্যোগ নিচ্ছেন।

বৈঠকের উদ্যোগ

ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ শুক্রবার দেশটির গণমাধ্যমকে জানান, ফিফার সংস্থার সঙ্গে আলোচনার জন্য তাদের কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে। চলতি সপ্তাহে ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসে ২১১টি সদস্য দেশের মধ্যে উপস্থিত ছিল না কেবল ইরান।

সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস জানিয়েছে, আগামী ২০ মের আগেই সুইজারল্যান্ডের জুরিখে ফিফার সদর দফতরে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

কানাডায় প্রবেশে বাধা

এই প্রসঙ্গে সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনারও ব্যাখ্যা দেন তাজ। ভ্যাঙ্কুভারে ফিফা কংগ্রেসে যোগ দিতে যাওয়ার পথে টরোন্টোতে প্রবেশ করতে গিয়ে ঝামেলায় পড়েন তিনি এবং ইরান প্রতিনিধিদলের সদস্যরা। কানাডার ইমিগ্রেশন কর্তৃপক্ষ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সঙ্গে সংশ্লিষ্টতা নিয়ে তাজকে জিজ্ঞাসাবাদ করেন। প্রতিবেদন অনুযায়ী, প্রায় দুই ঘণ্টা তাদের আটকে রাখার পর ভ্যাঙ্কুভারে যাওয়ার অনুমতি দেওয়া হলেও তারা শেষ পর্যন্ত দেশটি ত্যাগ করার সিদ্ধান্ত নেন।

তাজ বলেছেন, ‘আমাদের সবার বৈধ ভিসা ছিল, এমনকি তুরস্কেও যাচাই করা হয়েছিল। তারা আমাদের জানায়, কিছু প্রশ্ন আছে এবং জানতে চায় আমরা আইআরজিসির সদস্য কি না।’

তিনি আরও বলেন, ‘আমরা বলেছি, ইরানে প্রায় ৯ কোটি মানুষ আইআরজিসির সদস্য। তারা জানায়, এই সংগঠনের কাউকে তারা দেশে ঢুকতে দেয় না—এটাই তাদের আইন। কিছুক্ষণ পর তারা প্রবেশের অনুমতি দিলেও আমরা ফেরার সিদ্ধান্ত নেই। তারা আমাদের বহিষ্কার করেনি, আমরা নিজেরাই ফিরে আসি... আমি কানাডীয় কর্তৃপক্ষকে বলেছি, আপনারা আমাদের তিন ঘণ্টা বিমানবন্দরে বসিয়ে রেখেছেন, শুধু শুধু অপেক্ষা করিয়েছেন।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন

যার ফলে আবারও প্রশ্ন উঠেছে, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলার পর উত্তর আমেরিকায় অনুষ্ঠিতব্য এবারের বিশ্বকাপে ইরান অংশ নিতে পারবে কি না বা অংশ নিতে আগ্রহী কি না।

তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বৃহস্পতিবার কংগ্রেসে জানিয়েছেন, নির্ধারিত সূচি অনুযায়ী ইরান যুক্তরাষ্ট্রে গিয়ে খেলবে। গ্রুপ ‘জি’-তে নিউজিল্যান্ড, বেলজিয়াম ও মিসরের সঙ্গে রয়েছে ইরান। দলটির ক্যাম্প নির্ধারণ করা হয়েছে যুক্তরাষ্ট্রের টাকসনে।