শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করছে ডিএমপি
শীর্ষ সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ করছে ডিএমপি

রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে শীর্ষ সন্ত্রাসীদের তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেন, বর্তমানে আগের মতো বড় কোনো শীর্ষ সন্ত্রাসী নেই, তবে তাদের সহযোগীরা এখনও অপরাধ কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে।

নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন

শনিবার (২ মে) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন শেষে তিনি এসব কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, অতীতে যারা শীর্ষ সন্ত্রাসী ছিল, তাদের নাম ব্যবহার করে কিছু ব্যক্তি সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ কারণে তালিকা নিয়মিত হালনাগাদ করা হচ্ছে এবং কেউ সক্রিয় হওয়ার আগেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সমন্বিত অভিযান

তিনি জানান, কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে ডিএমপি এবং গোয়েন্দা সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে। নতুন পুলিশ ক্যাম্পটি এ এলাকায় অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সেখানে সার্বক্ষণিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন এবং তথ্য পেলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে সদস্যসংখ্যা বাড়ানো হবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

মো. সরওয়ার বলেন, কারওয়ান বাজার এলাকায় অপরাধীদের গ্রেফতার এবং অপরাধ শূন্যের কোটায় নামিয়ে আনতেই এ ক্যাম্প চালু করা হয়েছে। রাজধানীজুড়ে চাঁদাবাজিসহ সব ধরনের অপরাধবিরোধী অভিযান আরও জোরদার করা হবে। তিনি আরও বলেন, রাজধানীতে চাঁদাবাজি ও মাদকবিরোধী বিশেষ অভিযান চলমান রয়েছে। ইতোমধ্যে কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি গোপন নজরদারি বৃদ্ধি এবং নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

মামলা না নেওয়ার অভিযোগ

মামলা না নেওয়ার অভিযোগ প্রসঙ্গে ডিএমপি কমিশনার বলেন, কোনো থানায় মামলা গ্রহণ না করলে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট জোনাল এসি, ডিসি বা ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। পুলিশের বিরুদ্ধে অভিযোগ পেলে তা গুরুত্বসহকারে তদন্ত করা হবে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ