পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংস্কৃতিক ও ক্রীড়া কূটনীতি অনুবিভাগের উদ্যোগে ঢাকাস্থ কূটনৈতিক কোরের সদস্যরা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও বাংলাদেশের সাবেক জাতীয় ফুটবলারদের সমন্বয়ে গঠিত দলের মধ্যে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
ম্যাচের বিবরণ
বুধবার (১০ জুন) ঢাকা আর্মি স্টেডিয়ামে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। কূটনৈতিক কোরের টিমের পক্ষ থেকে ব্রুনাই দারুসসালাম, চীন, ইন্দোনেশিয়া, ইতালি, ইরান, মালয়েশিয়া, নরওয়ে, দক্ষিণ কোরিয়া, সুইডেন এবং ভিয়েতনাম দূতাবাসের সদস্যরা অংশগ্রহণ করে।
উদ্বোধনী অনুষ্ঠান
এ সময় অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। ম্যাচে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, কূটনীতিক, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, সাবেক জাতীয় ফুটবলার এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খেলার পরিবেশ ও বার্তা
প্রাণবন্ত ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ ম্যাচে অংশগ্রহণকারীরা খেলাধুলার মাধ্যমে পারস্পরিক সম্প্রীতি, বন্ধুত্ব ও সহযোগিতার বার্তা তুলে ধরেন। খেলা শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী অংশগ্রহণকারী কূটনৈতিক কোরের সদস্যদের মধ্যে স্মারক তুলে দেন।
এই প্রীতি ম্যাচ কূটনৈতিক সম্পর্ক জোরদার এবং ক্রীড়ার মাধ্যমে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার একটি উৎকৃষ্ট উদাহরণ হিসেবে বিবেচিত হচ্ছে।



