বিশ্বকাপ স্বপ্ন পূরণের শেষ সুযোগ রোনালদোর
বিশ্বকাপ স্বপ্ন পূরণের শেষ সুযোগ রোনালদোর

ক্রিশ্চিয়ানো রোনালদোর ফুটবল ক্যারিয়ার যেন এক অবিরাম গল্পের মতো। বয়স এখন ৪১, খেলার গতি কিছুটা কমেছে, কিন্তু স্বপ্নের তেজ অটুট। ২০২৬ ফিফা বিশ্বকাপ তার জন্য শেষ সুযোগ হতে পারে অধরা বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার।

রোনালদোর বিশ্বকাপ যাত্রা

২০০৬ থেকে শুরু করে টানা ছয়টি বিশ্বকাপে অংশ নিয়েছেন রোনালদো। ২০০৬ সালে সেমিফাইনালে পৌঁছেছিল পর্তুগাল, কিন্তু তারপর থেকে নকআউট পর্বে মাত্র একটি ম্যাচ জিতেছে দলটি। ২০২২ সালে শেষ ষোলোয় সুইজারল্যান্ডকে হারিয়েছিল তারা। তবে নকআউটে গোল নেই রোনালদোর। বিশ্বকাপে তার মোট আটটি গোল থাকলেও এই পরিসংখ্যান তাকে পীড়া দেয়।

শক্তিশালী পর্তুগাল দল

এবারের পর্তুগাল দলটি রোনালদোর ক্যারিয়ারের সবচেয়ে শক্তিশালী। মাঝমাঠে ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা ও ভিতিনহার জাদু, রক্ষণে রুবেন দিয়াস ও নুনো মেন্ডেসের দেয়াল, আর ফরোয়ার্ড লাইনে রাফায়েল লিও ও জোয়াও ফেলিক্সের রসায়ন। এই দলের কেন্দ্রে দাঁড়িয়ে রোনালদো, যিনি এখন শুধু অধিনায়ক নন, বরং জীবন্ত প্রেরণা।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বয়স বিতর্ক ও সমালোচনা

গত বিশ্বকাপে মরক্কোর কাছে হেরে কাঁদতে দেখা গিয়েছিল রোনালদোকে। অনেকে ভেবেছিলেন কিংবদন্তির বিদায়, কিন্তু তিনি ফিরে এসেছেন। কোচ রবার্তো মার্টিনেজ তার ওপর পূর্ণ বিশ্বাস রেখেছেন। সমালোচনা ও তারুণ্যের ভিড়ে রোনালদো যেন চির তরুণ।

শেষ সুযোগ

দেশের জার্সিতে ২২৬ ম্যাচ খেলা রোনালদো সম্প্রতি বলেছেন, '৪১ বছর বয়স হয়েছে, এবার শেষ করার সময় এসেছে।' অধরা সোনালী ট্রফি ছোঁয়ার জন্য এটাই তার শেষ সুযোগ। ফুটবল নিষ্ঠুর সুন্দর খেলা, কারও জন্য শেষ বাঁশি হয় বিষের বাঁশি, কারও জন্য আনন্দের। মেটলাইফ স্টেডিয়ামে এবার রোনালদোর আনন্দঅশ্রু ঝড়ুক।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ