৫২ বছর পর বিশ্বকাপে কঙ্গো, দলে যারা আছেন
৫২ বছর পর বিশ্বকাপে কঙ্গো, দলে যারা আছেন

৫২ বছর পর আবারও ফিফা বিশ্বকাপের মঞ্চে ফিরছে ডিআর কঙ্গো। ১৯৭৪ সালে ‘জায়ারে’ নামে শেষবার বিশ্বকাপে অংশ নেওয়া দেশটি এবার নিজেদের বর্তমান পরিচয়ে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত।

২৬ সদস্যের দল ঘোষণা

সোমবার ২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে কঙ্গো। ফরাসি কোচ সেবাস্তিয়েন দেসাব্রের অধীনে এবার দলটি পড়েছে ‘কে’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ পর্তুগাল, কলম্বিয়া ও উজবেকিস্তান। শক্তিশালী দলগুলোর বিপক্ষে লড়াই কঠিন হলেও আত্মবিশ্বাস হারাচ্ছে না আফ্রিকান প্রতিনিধিরা।

ফরোয়ার্ড

  • থিও বঙ্গোন্ডা
  • ফিস্টন মায়েলে
  • সেড্রিক বাকাম্বু
  • সাইমন বাঞ্জা
  • ইয়োয়ান উইসা

মিডফিল্ডার

  • নোয়া সাদিকি
  • স্যামুয়েল মুতুসামি
  • ইডো কায়েম্বে
  • এনগালায়েল মুকাউ
  • চার্লস পিকেল
  • নাথানেল এমবুকু
  • ব্রায়ান সিপেঙ্গা
  • মেশাক এলিয়া
  • গেল কাকুতা

ডিফেন্ডার

  • চানসেল এম্বেম্বা
  • অ্যারন ওয়ান-বিসাকা
  • অ্যালেক্স তুয়ানজেবে
  • আর্থার মাসুয়াকু
  • জোরিস কায়েম্বে
  • স্টিভ কাপুয়াদি
  • রকি বুশিরি
  • ডিলান বাতুদিলসিকা
  • গেদেওন কালুলু

গোলকিপার

  • লিওনেল এমপাসি
  • টিমোথি ফায়ুলু
  • মাতিউ ইপোলো

দলে উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার অ্যারন ওয়ান-বিসাকা, এসি মিলানের ফরোয়ার্ড সেড্রিক বাকাম্বু এবং গালাতাসারয়ের ডিফেন্ডার গেদেওন কালুলু। কঙ্গো তাদের গ্রুপের প্রথম ম্যাচ খেলবে পর্তুগালের বিপক্ষে।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ