ইরানের বিশ্বকাপ প্রাথমিক দলে নেই আজমুন, রাজনৈতিক কারণ সন্দেহ
ইরানের বিশ্বকাপ দলে নেই আজমুন, রাজনৈতিক কারণ সন্দেহ

উত্তর আমেরিকায় অনুষ্ঠেয় ২০২৬ বিশ্বকাপকে সামনে রেখে ৩০ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে ইরান ফুটবল ফেডারেশন। শনিবার ঘোষিত এই দলে সবচেয়ে বড় চমক দেশটির অন্যতম সেরা ফরোয়ার্ড সারদার আজমুনের বাদ পড়া। কোচ আমির ঘালেনোয়ি দলের প্রধান তারকাকে বাদ দেওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ ব্যাখ্যা করেননি। তবে চোটের কারণে তিনি স্কোয়াডে নেই বলে দাবি করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘ইরনা’।

আজমুনের বাদ পড়ার নেপথ্য কারণ

আন্তর্জাতিক ফুটবলে ৯১ ম্যাচে ৫৭ গোল করা ৩০ বছর বয়সী আজমুন বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব শাবাব আল-আহলিতে খেলছেন। অবশ্য স্থানীয় গণমাধ্যমের দাবি, চোট নয় বরং রাজনৈতিক কারণে বাদ পড়েছেন তিনি। এর আগে মার্চেও সরকারের প্রতি আনুগত্যহীনতার অভিযোগে তাকে দল থেকে বাদ দেওয়া হয়েছিল। দুবাইয়ের শাসক মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের সঙ্গে আজমুনের একটি বৈঠকের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করার পর থেকেই দেশটির সরকার তার ওপর অসন্তুষ্ট ছিল।

রাজনৈতিক পটভূমি ও বর্তমান সংকট

উল্লেখ্য, এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর ইরান সংযুক্ত আরব আমিরাতে রকেট ও ড্রোন হামলা চালিয়েছিল। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। এই ঘটনার পর ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

দলে থাকা অভিজ্ঞ তারকারা

৩০ জনের এই দলে অভিজ্ঞ মেহদি তারেমি ও আলিরেজা জাহানবাখশকে রাখা হয়েছে। তারেমি এখন গ্রিক ক্লাব অলিম্পিয়াকোসে খেলেন। জাহানবাখশ আগে ইংলিশ ক্লাব ব্রাইটনে খেলেছেন। শনিবার দল ঘোষণার পর আগামী সপ্তাহে তুরস্কে যাবে ইরান। সেখানে বিশ্বকাপের প্রস্তুতি নেবে দলটি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বিশ্বকাপে অংশগ্রহণ শঙ্কায়

দল ঘোষণা হলেও মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে অনুষ্ঠেয় এই বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ এখন সুতোয় ঝুলছে। গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর থেকেই দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। এই রাজনৈতিক সংকটের সরাসরি প্রভাব পড়েছে ফুটবলেও। গত এপ্রিলে ভ্যাংকুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে যোগ দিতে গিয়ে কানাডায় প্রবেশাধিকার পাননি ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ। ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ‘ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের’ (আইআরজিসি) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাঁকে ভিসা দেয়নি কানাডা কর্তৃপক্ষ। যেহেতু আয়োজক দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা আইআরজিসি-কে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে বিবেচনা করে, তাই তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এই সংগঠনের সঙ্গে সম্পৃক্ত কোনো ফুটবলার বা কর্মকর্তাকে তারা নিজ দেশে প্রবেশ করতে দেবে না। এই পরিস্থিতিতে ইরান তাদের গ্রুপ পর্বের সব ম্যাচ মেক্সিকোতে স্থানান্তরের জন্য ফিফার কাছে আনুষ্ঠানিক আবেদন জানিয়েছিল। তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো সেই আবেদন নাকচ করে দিয়ে জানিয়েছেন, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ীই খেলা অনুষ্ঠিত হবে।

ইরানের গ্রুপ পর্বের সূচি

১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলা এই বিশ্বকাপে ইরানের তিনটি গ্রুপ ম্যাচই যুক্তরাষ্ট্রে হবে। ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিরুদ্ধে, ২১ জুন একই মাঠে বেলজিয়ামের বিরুদ্ধে এবং ২৬ জুন সিয়াটলে মিশরের বিরুদ্ধে খেলবে ইরান।

ইরানের পূর্ণাঙ্গ দল

গোলরক্ষক: আলিরেজা বেইরানভান্দ, সাইয়েদ হোসেইন হোসেইনি, মোহাম্মদ খালিফেহ, পায়াম নিয়াজমান্দ

ডিফেন্ডার: দানিয়াল এইরি, এহসান হাজসাফি, সালেহ হার্দানি, হোসেইন কানায়ানি, শোজা খালিলজাদেহ, মিলাদ মোহাম্মাদি, আলি নেমাতি, ওমিদ নুরাফকান, রামিন রেজায়িান

মিডফিল্ডার: রুজবেহ চেশমি, সাইদ এজ্জাতোলাহি, মেহদি ঘায়েদি, সামান ঘোদ্দোস, মোহাম্মদ ঘোরবানি, আলিরেজা জাহানবাখশ, মোহাম্মদ মোহেবি, আমির মোহাম্মদ রাজ্জাঘিনিয়া, মেহদি তোরাবি, আরিয়া ইউসেফি

ফরোয়ার্ড: আলি আলিপুর, ডেনিস দারঘাহি, হাদি হাবিবিনেজাদ, আমিরহোসেইন হোসেইনজাদেহ, আমিরহোসেইন মাহমুদি, কাসরা তাহেরি, মেহদি তারেমি