চেলসির ভাগ্য ফেরাতে আলোনসোকেই বেছে নিল ব্লুরা
চেলসির ভাগ্য ফেরাতে আলোনসোকেই বেছে নিল ব্লুরা

চেলসির ভাগ্য ফেরানোর মিশনে এবার জাবি আলোনসোর কাঁধেই ভরসা রাখছে ব্লুরা। নতুন কোচ হিসেবে জাবি আলোনসোকে নিয়োগ দিয়েছে চেলসি। রবিবার চার বছরের চুক্তিতে স্প্যানিশ এই কোচকে চুক্তিবদ্ধ করা হয়েছে ইংলিশ ক্লাবটি।

এফএ কাপ ফাইনালে পরাজয়

শনিবার এফএ কাপ ফাইনালে ম্যানচেস্টার সিটির কাছে হেরেছে চেলসি। প্রিমিয়ার লিগেও দুই ম্যাচ বাকি থাকতে নবম স্থানে রয়েছে তারা। দলের এই দুরবস্থা কাটাতেই আলোনসোর ওপর আস্থা রেখেছে ক্লাব কর্তৃপক্ষ।

আলোনসোর সাফল্যের গল্প

২০২৩-২৪ মৌসুমে বায়ার লেভারকুসেনকে অপরাজিত থেকে জার্মান লিগ ও কাপ জেতানোর মাধ্যমে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে যান আলোনসো। তবে রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তার সময়টা দীর্ঘ হয়নি। গত বছর দায়িত্ব নেওয়ার পর চলতি বছরের জানুয়ারিতে স্প্যানিশ জায়ান্টদের ছেড়ে যান তিনি।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

চেলসির বিবৃতি

এক বিবৃতিতে চেলসি জানিয়েছে, ‘পুরুষ দলের প্রধান কোচ হিসেবে জাবি আলোনসোকে নিয়োগ দিতে পেরে চেলসি ফুটবল ক্লাব আনন্দিত।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘চার বছরের চুক্তিতে আগামী ১ জুলাই ২০২৬ থেকে স্ট্যামফোর্ড ব্রিজে দায়িত্ব শুরু করবেন এই স্প্যানিয়ার্ড।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ