১৯৭৪ সালের বিশ্বকাপে শেষবার খেলেছিল হাইতি। ৫২ বছর পর আবারও বৈশ্বিক আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে দেশটি। ব্রাজিল, মরক্কো ও স্কটল্যান্ডের সঙ্গে কঠিন গ্রুপে পড়েছে তারা। তবুও নকআউটে খেলার স্বপ্ন দেখছে হাইতি। সেই লক্ষ্য নিয়ে ২৬ জনের শক্তিশালী দল ঘোষণা করেছে তারা।
কোচের লক্ষ্য ও পরিকল্পনা
বিশ্বকাপে নকআউটে খেলা লক্ষ্যের কথা জানিয়ে হাইতির কোচ সেবাস্তিয়েন মিগনে বলেন, ‘প্রাথমিক লক্ষ্য থাকবে বিশ্বকাপে প্রথম পয়েন্ট পাওয়ার। কিন্তু এটাই একমাত্র লক্ষ্য হলে আমার খেলোয়াড়দেরকে খুব কমই উজ্জীবিত রাখবে। আমাদের নতুন রোডম্যাপে শেষ ৩২ এ পৌঁছানোর লক্ষ্য আছে। আমরা সেই অর্জনের জন্য ছুটবো।’
গ্রুপ পর্বের সূচি
আগামী ১৩ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে হাইতি। পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে তারা ১৯ জুন। ২৪ জুন শেষ গ্রুপ ম্যাচ মরক্কোর বিপক্ষে।
হাইতির বিশ্বকাপ স্কোয়াড ২০২৬
গোলরক্ষক
- জনি প্লাসাইড (বাস্তিয়া/ফ্রান্স)
- আলেকজান্দ্রে পিয়েরে (সোশো/ফ্রান্স)
- জোসুয়ে ডুভার্গার (কোবলেনৎস/জার্মানি)
ডিফেন্ডার
- কার্লেন্স আরকুস (অ্যাঞ্জার্স/ফ্রান্স)
- উইলগুয়েন্স পাগোয়াঁ (ওয়ারেগেম/বেলজিয়াম)
- ডিউক লাক্রোয়া (কলোরাডো/আমেরিকা)
- মার্টিন এক্সপেরিয়েন্স (ন্যান্সি/ফ্রান্স)
- জিন-কেভিন ডুভার্নে (ঘেন্ট/বেলজিয়াম)
- রিকার্ডো অ্যাডে (কিটো/ইকুয়েডর)
- হ্যানেস ডেলক্রোয়া (লুগানো/সুইজারল্যান্ড)
- কিটো থার্মনসি (বের্ন/সুইজারল্যান্ড)
মিডফিল্ডার
- লেভারটন পিয়েরে (ভিজেলা/পর্তুগাল)
- কার্ল-ফ্রেড সেন্টে (এল পাসো/আমেরিকা)
- জিন-জ্যাক ড্যানলি (ফিলেডেলফিয়া ইউনিয়ন/আমেরিকা)
- জিন-রিকনার বেলেগার্ডে (উলভারহ্যাম্পটন/ইংল্যান্ড)
- পিয়েরে উডেনস্কি (ভায়োলেট/হাইতি)
- ডমিনিক সাইমন (প্রেসভ/স্লোভাকিয়া)
ফরোয়ার্ড
- লুইসিয়াস ডিডসন (ডালাস/আমেরিকা)
- রুবেন প্রভিডেন্স (আলমেরে/নেদারল্যান্ডস)
- জোসুয়ে ক্যাসিমির (অক্সের/ফ্রান্স)
- ডেরিক এতিয়েন (টরন্টো/কানাডা)
- উইলসন ইসিদোর (সান্ডারল্যান্ড/ইংল্যান্ড)
- ডাকেন্স নাজোন (এস্তেঘলাল/ইরান)
- ফ্রান্টজডি পিয়েরো (রিজেস্পোর/তুরস্ক)
- ইয়াসিন ফরচুন (ভিজেলা/পর্তুগাল)
- লেনি জোসেফ (ফেরেনকাভারোস/হাঙ্গেরি)



