চীনের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, ফিফার সঙ্গে ঐতিহাসিক সম্প্রচার চুক্তি
চীনের ফুটবলপ্রেমীদের জন্য সুখবর, ফিফার সঙ্গে চুক্তি

আসন্ন ফিফা বিশ্বকাপের পর্দা উঠতে এখন বাকি এক মাসেরও কম সময়। এই মুহূর্তে চীনের ফুটবলপ্রেমীদের জন্য বড় সুখবর নিয়ে এলো দেশটির রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)। দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটিয়ে ফিফার সঙ্গে একটি ঐতিহাসিক সম্প্রচার চুক্তিতে পৌঁছেছে প্রতিষ্ঠানটি।

চুক্তির বিবরণ

রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে, নতুন এই চুক্তির আওতায় ২০২৬ ও ২০৩০ সালের পুরুষদের বিশ্বকাপের পাশাপাশি ২০২৭ ও ২০৩১ সালের নারী বিশ্বকাপও অন্তর্ভুক্ত রয়েছে। চুক্তি অনুযায়ী, সিএমজি মূল ভূখণ্ড চীনে এই চার টুর্নামেন্টের জন্য একচেটিয়া মিডিয়া ও সাব-লাইসেন্সিং স্বত্ব অর্জন করেছে।

সম্প্রচার মাধ্যম

এই সম্প্রচার সুবিধার আওতায় ফ্রি-টু-এয়ার ও পেইড টিভির পাশাপাশি অনলাইন ও মোবাইল প্ল্যাটফরমও যুক্ত থাকবে। তবে চুক্তির আর্থিক শর্তাবলি এখনো প্রকাশ করা হয়নি। চীনের রাষ্ট্র-সমর্থিত সংবাদমাধ্যম 'দ্য পেপার'-এর তথ্য অনুযায়ী, শুধু আসন্ন বিশ্বকাপের সম্প্রচার স্বত্বের মূল্যই ধরা হয়েছে প্রায় ৬ কোটি মার্কিন ডলার।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ
Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ