বাংলাদেশ ফুটবল লিগে শিরোপা লড়াইয়ে বসুন্ধরা কিংস-আবাহনী মুখোমুখি
বাংলাদেশ ফুটবল লিগে শিরোপা লড়াইয়ে বসুন্ধরা কিংস-আবাহনী মুখোমুখি

বাংলাদেশ ফুটবল লিগে শিরোপা লড়াইয়ে বসুন্ধরা কিংসের সঙ্গে ভালোভাবে টিকে আছে আবাহনী লিমিটেড। শুক্রবার কুমিল্লার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে শিরোপাপ্রত্যাশী দু’দল মুখোমুখি হতে যাচ্ছে। জিতলেই শিরোপা পুনরুদ্ধার করবে পাঁচবারের চ্যাম্পিয়নরা। আর আবাহনী জিতলে দুই পয়েন্ট এগিয়ে থেকে শেষ ম্যাচের জন্য অপেক্ষায় থাকবে। গুরুত্বপূর্ণ এই ম্যাচটি শুরু হবে বিকাল পৌনে ৪টায়। ম্যাচটা সরাসরি দেখাবে টি-স্পোর্টস ইউটিউব।

পয়েন্ট টেবিলের বর্তমান অবস্থা

১৬ ম্যাচে ১০ জয়, ৫ ড্র এবং এক হারে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বসুন্ধরা কিংস। সমান ম্যাচে ১০ জয়, ৪ ড্র এবং দুই পরাজয়ে আবাহনী এক পয়েন্ট কম নিয়ে দুই নম্বরে আছে। সম্ভাবনা জিইয়ে রেখেছে ৩১ পয়েন্ট নিয়ে তালিকার তিনে থাকা ফর্টিস এফসিও। যদিও প্রথমবারের মতো ট্রফির স্বাদ পেতে অনেক যদি-কিন্তুর হিসাব মেলাতে হবে তাদের। কিংস-আবাহনী ম্যাচ ড্র এবং নিজেদের পরের ম্যাচে এই দুল হারলে, পাশাপাশি পরের দুই ম্যাচ জিতলেই শিরোপা জিততে পারবে ফর্টিস।

শিরোপা নির্ধারণের সম্ভাব্য সমীকরণ

তবে আবাহনীর বিপক্ষে কিংস জিতলেই এক ম্যাচ বাকি থাকতে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন হয়ে যাবে তারা। কিংস এখন আবাহনীর চেয়ে এক পয়েন্ট এবং ফর্টিসের চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে। কালকের ম্যাচ জিতলে আবাহনীর সঙ্গে কিংসের ব্যবধান দাঁড়াবে ৪, পয়েন্ট হবে ৩৮। সেক্ষেত্রে শেষ ম্যাচে কিংস হারলে এবং আবাহনী জিতলেও ব্যবধান আর কমাতে পারবে না।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

তবে কালকের ম্যাচে আবাহনী জিতলে কিংবা ড্র করলেও চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ থাকবে দুই দলের। আবার এই ম্যাচ ড্র হলে এবং কিংস অ্যারেনায় কাল ফর্টিস যদি ব্রাদার্স ইউনিয়নকে হারায়, তখন চ্যাম্পিয়ন হওয়ার জন্য শেষ দিনে তিন দলেরই সুযোগ থাকবে।

আবাহনীর প্রস্তুতি ও পরিকল্পনা

আবাহনী লিমিটেড চাইছে কাল কিংসকে হারিয়ে শিরোপার পথে এক ধাপ এগোতে। দলের কোচ মারুফুল হক আগেই বলেছেন, ‘আমাদের পক্ষে শিরোপা জেতা সম্ভব। আমরা সেই চেষ্টা করে যাচ্ছি।’

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

বসুন্ধরা কিংসের শক্তি: দোরিয়েলতন

বসুন্ধরা কিংসের বড় অস্ত্র ব্রাজিলিয়ান স্ট্রাইকার দোরিয়েলতন। ১৭ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতা তিনি। প্রায় প্রতিটি ম্যাচে গোলও পাচ্ছেন। তাকে নিয়ে চিন্তা কম নয় আবাহনীর। দলের ম্যানেজার সত্যজিত দাস রুপু জানালেন, ‘কোচ কালকের ম্যাচ নিয়ে রণ কৌশল সাজাচ্ছেন। আশা করছি, আমরা নিজেদের খেলাটা খেলতে পারবো। আর দোরিয়েলতনকে নিয়ে নিশ্চয়ই পরিকল্পনা আছে।’

অন্যান্য ম্যাচ ও সময়সূচি

আগামীকাল এবং শেষ রাউন্ডে সবগুলো ম্যাচ হবে একই একই সময়ে। কাল মানিকগঞ্জে ফকিরেরপুল খেলবে পিডব্লিউডির বিপক্ষে। মুন্সীগঞ্জে রহমতগঞ্জের বিপক্ষে মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। গাজীপুরে পুলিশ এফসির প্রতিপক্ষ আরামবাগ ক্রীড়া সংঘ।