গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে মুসলধারে বৃষ্টি উপেক্ষা করে চলছে ফুটবল উন্মাদনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর চতুর্থ দিনের কোয়ার্টার ফাইনালে টঙ্গী ফুটবল একাডেমি ১-০ গোলে এইচএমআরসি ঠাকুরগাঁওকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে।
টুর্নামেন্টের আয়োজন ও অংশগ্রহণ
গত ২০ জুন থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে সারা দেশ থেকে মোট ১৬টি জেলা দল অংশগ্রহণ করছে। বুধবার (১ জুলাই) অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া। খেলাটি উদ্বোধন করেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শারিয়ার নজির এবং সভাপতিত্ব করেন টুর্নামেন্ট আয়োজক কমিটির আহ্বায়ক ও জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের আহ্বায়ক গাসিক সাবেক কাউন্সিলর হান্নান মিয়া হান্নু।
দর্শক উপস্থিতি ও পরিবেশ
এ সময় দর্শক গ্যালারিতে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের নির্বাচিত সেরা দর্শক ও বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, টঙ্গী পূর্ব থানা বিএনপির সভাপতি সরকার জাবেদ আহাম্মদ সুমন, গাজীপুর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সাখাওয়াত হোসেন সবুজ, আয়োজক কমিটির সদস্য সচিব আব্দুর রউফ নয়ন, মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি জয়নাল আবেদীন তালুকদার, ক্রীড়া সংগঠক ও বিএনপি নেতা আব্দুর রহিম খান কালা, বিএনপি নেতা ও গাসিক সাবেক কাউন্সিলর মো. তানভীর আহাম্মেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান খান লাভলু, জিয়া পরিষদ গাজীপুর মহানগরের সভাপতি অ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা, গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসিবুর রহমান মুন্না, মহানগর কৃষক দলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম খান, শেখ রাসেল আহাম্মেদ শ্যামল প্রমুখ।
খেলা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে হাজার হাজার দর্শক স্টেডিয়ামে সমাবেত হন। বৃষ্টিভেজা মাঠে দুই শক্তিশালী দলের খেলোয়াড়দের তুমুল লড়াই এবং দর্শকদের মুহুর্মুহু স্লোগান ও হাততালিতে পুরো স্টেডিয়াম এলাকা মাতিয়ে ওঠে।
খেলার বিবরণ ও ফলাফল
নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে টঙ্গী ফুটবল একাডেমি ২-১ গোলে এইচএমআরসি ঠাকুরগাঁওকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছায়। প্রতিদিন হাজার হাজার ফুটবলপ্রেমী দর্শকের উপস্থিতিতে টুর্নামেন্টটি প্রাণবন্ত হয়ে উঠেছে।



