স্কটল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপে ফিরছেন নেইমার
স্কটল্যান্ড ম্যাচে ফিরছেন নেইমার

বিশ্বকাপের চলতি আসরে ইতোমধ্যে দুই ম্যাচ খেলেছে ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র এবং আজ হাইতির বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতে নকআউট পর্বের পথে একধাপ এগিয়ে গেল ব্রাজিল।

দলের হয়ে চলতি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি নেইমার। আগামী ২৫ জুন গ্রুপ পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার।

নেইমার ডান পায়ের মাংসপেশির ইনজুরির কারণে বিশ্বকাপের চলতি আসরে ব্রাজিলের হয়ে প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি। আজ হাইতির বিপক্ষে খেলা শেষে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি বলেন, আগামীকাল একা অনুশীলন করবেন নেইমার। সোমবার থেকে দলের বাকি সদস্যদের সঙ্গে অনুশীলন করবেন তিনি। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে পাওয়া যাবে।

Pickt প্রশস্ত ব্যানার — টেলিগ্রামের জন্য সহযোগী শপিং লিস্ট অ্যাপ

প্রসঙ্গত, গত ১৭ মে সান্তোসের হয়ে খেলতে গিয়ে ডান পায়ের মাংসপেশিকে গ্রেড টু ইনজুরিতে পড়েন নেইমার। পায়ের ইনজুরি থাকা সত্ত্বেও ব্রাজিলের ঘোষিত ২৬ সদস্যের বিশ্বকাপ দলে জায়গা পান তিনি।

Pickt নিবন্ধের পরে ব্যানার — পারিবারিক চিত্রসহ সহযোগী শপিং লিস্ট অ্যাপ

পরবর্তী খেলাসমূহ

  • গ্রুপ এফ: রাত ১১টা: নেদারল্যান্ডস – সুইডেন, এনআরজি স্টেডিয়াম, হিউস্টন, যুক্তরাষ্ট্র
  • রোববার ২১ জুন ২০২৬ [গ্রুপ ই]: রাত ২টা: জার্মানি – আইভরি কোস্ট, বিএমও ফিল্ড, টরন্টো, কানাডা
  • রোববার ২১ জুন ২০২৬ [গ্রুপ ই]: সকাল ৬টা: ইকুয়েডর – কুরাসাও, অ্যারোহেড স্টেডিয়াম, কানসাস সিটি, যুক্তরাষ্ট্র